বায়ার্ন চিকিৎসকের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক হিসেবে বায়ার্ন মিউনিখের সঙ্গে জড়িয়ে ছিলেন প্রায় চার দশক। চ্যাম্পিয়নস লিগে পোর্তোর কাছে হারের পর বায়ার্নের সঙ্গে সেই দীর্ঘ সম্পর্কটা চুকিয়ে দিলেন হ্যান্স-ভিলহেম মুলার-ভলফার্ট। তিন সহকর্মী চিকিৎসককে নিয়ে পদত্যাগের কারণ হিসেবে এক বিবৃতিতে ভলফার্ট জানিয়েছেন, পোর্তোর কাছে পরাজয়ে দলের সঙ্গে তাঁদের আস্থার সম্পর্কের অপূরণীয় ক্ষতি হয়েছে। জার্মানির জাতীয় দলের চিকিৎসক হিসেবেও কর্মরত ভলফার্টের কাজে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না পেপ গার্দিওলা। বায়ার্ন কোচ সেটি কখনো প্রকাশ করেননি। তবে গত বছর থিয়াগো আলকানতারাকে ভলফার্টের কাছে না পাঠিয়ে স্পেনে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
ইয়াহু নিউজ।