করোনার কারণে কোথায় দলবদলের বাজারে মন্দা যাবে, তা নয়, একের পর এক বড় খেলোয়াড় ক্লাব বদল করে গরম রাখছেন ফুটবলপাড়া।
লিওনেল মেসি তো বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়ে শোরগোলই তুলে দিয়েছেন। একই কথা বলা চলে সের্হিও রামোস, জিয়ানলুইজি দোন্নারুম্মা, আশরাফ হাকিমি ও জর্জিনিও ভাইনালডমের ক্ষেত্রেও। ওদিকে টটেনহাম ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার জন্য গোঁ ধরেছেন হ্যারি কেইন। যে সিটি কিছুদিন আগেই ইংলিশ দলবদলের রেকর্ড গড়ে দশ কোটি পাউন্ডের বিনিময়ে দলে ভিড়িয়েছে মিডফিল্ডার জ্যাক গ্রিলিশকে। জেডন সানচো, রাফায়েল ভারান, ডেভিড আলাবা ও রোমেলু লুকাকুও চলে গেছেন নতুন নতুন ঠিকানায়।
রবার্ট লেফানডফস্কিই বা বসে থাকেন কী করে? আলোড়ন তুললেন তিনিও। বায়ার্নকে জানিয়েছেন, নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চান তিনি। ফি বছর জার্মান লিগ জিততে আর ভালো লাগছে না তাঁর। চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ, সুপার কাপও জিতেছেন বায়ার্নে। বাভারিয়ানদের হয়ে জেতার আর কিছুই বাকি নেই গত বছরের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের।
তবে চাইলেই তো আর হলো না, বায়ার্নেরও তো তাঁকে ছাড়া লাগবে! স্কাই স্পোর্টস জানিয়েছে, দশ কোটি পাউন্ডের ওপরে কোনো প্রস্তাব পেলে বায়ার্ন ভেবে দেখবে লেফানডফস্কিকে বিক্রি করা যায় কি না।
এমন হাজারো দলবদলের গুঞ্জনে মুখর ইউরোপের ফুটবল। কিলিয়ান এমবাপ্পে কি পিএসজি ছাড়তে পারবেন? কী লেখা আছে গ্যারেথ বেল কিংবা ফিলিপ কুতিনিওদের ভাগ্যে? আর্লিং হরলান্ড কি চেলসিতে যাবেন? সের্হিও আগুয়েরোর উত্তরসূরি হিসেবে হ্যারি কেইন না রবার্ট লেভানডফস্কি—কাকে চান পেপ গার্দিওলা? সের্হিও রামোস যাওয়ার পর কীভাবে দল সাজাচ্ছে রিয়াল মাদ্রিদ? আঁতোয়ান গ্রিজমান কি বার্সেলোনা ছেড়ে আতলেতিকোয় ফিরবেন? অন্যান্য লিগেরই-বা অবস্থা কেমন? ইউরো ও কোপায় আলো ছড়ানো কাদের দিকে নজর দিচ্ছে বড় ক্লাবগুলো?
এমন অনেক প্রশ্নের উত্তর নিশ্চিত হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। ইউরোপীয় ফুটবলে গ্রীষ্মকালীন দলবদল চলছে। ইউরোপের প্রধান লিগগুলোর দলবদল চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এ পর্যন্ত কোন কোন খেলোয়াড় দল পরিবর্তন করলেন? কারা এখনো করেননি, কিন্তু করতে পারেন? লম্বা তালিকাটা একনজরে দেখে নেওয়া যাক—
সম্ভাব্য যেসব দলবদল হতে পারে
রিয়াল মাদ্রিদ
স্প্যানিশ সাংবাদিক সিরো লোপেজ জানিয়েছেন, বরুসিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ ও আর্লিং হরলান্ড - তিন পক্ষের মধ্যে চুক্তি হয়েই আছে, যেন ২০২২ সালে হরলান্ড রিয়ালে নাম লেখাতে পারেন। লোপেজ আরও জানিয়েছেন, আগামী মৌসুমে হরলান্ডকে দলে টানার পাশাপাশি এই দলবদলে পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পেকে দলে টানবে রিয়াল। রিয়ালের সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। তাঁর বাইআউট ক্লজ যথারীতি ১০০ কোটি ইউরো ধরেছে রিয়াল।
আতলেতিকো মাদ্রিদ
দলে একজন নতুন স্ট্রাইকারের জন্য হাপিত্যেশ করে মরছেন আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে। উলভারহ্যাম্পটনের রাফা মির থেকে শুরু করে ফিওরেন্তিনার দুসান ভ্লাহোভিচ, আর বি লাইপজিগের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ম্যাতেউস কুনিয়া - নজরে আছেন সবাই। এবার সে তালিকায় যুক্ত হলো ফরাসি ক্লাব লরিয়েঁর নাইজেরিয়ান স্ট্রাইকার তেরেম মোফির নাম। শুধু আতলেতিকোই নয়, মোফির প্রতি আগ্রহ দেখিয়েছে আতালান্তাও।
সেভিয়া
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের স্প্যানিশ স্ট্রাইকার রাফা মিরকে দলে টানার জন্য বেশ আগ্রহ দেখিয়েছিল আতলেতিকো। কিন্তু কোনো সিদ্ধান্ত আসেনি তাঁদের পক্ষ থেকে। এ সুযোগটাই নিতে পারে সেভিয়া। অলিম্পিকে আলো ছড়ানো এই স্ট্রাইকারকে দলে টানতে পারে তাঁরা।
লিভারপুল
নতুন চুক্তির ব্যাপারে মিসরীয় উইঙ্গার মোহাম্মদ সালাহর সঙ্গে কথাবার্তা শুরু করেছে লিভারপুল। সালাহর চুক্তি আরও চার বছর বাড়াতে চায় তাঁরা। নতুন চুক্তিতে লিভারপুলের সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড় হতে পারেন সালাহ, এমনটাই শোনা যাচ্ছে।
ম্যানচেস্টার সিটি
কিছুদিন আগেই সেন্টারব্যাক জন স্টোনসের সঙ্গে চুক্তি নবায়ন করেছে ম্যানচেস্টার সিটি। এবার স্টোনসের রক্ষণসঙ্গী পর্তুগিজ ডিফেন্ডার রুবেন দিয়াসের চুক্তি নবায়নের ব্যাপারে মনোযোগ দিয়েছে তাঁরা। দিয়াস গত মৌসুমেই এসেছেন সিটিতে, এসেই দলের রক্ষণের চেহারা বদলে দিয়েছেন পুরোপুরি। টটেনহামের স্ট্রাইকার হ্যারি কেইনকে আনার সম্ভাব্য চুক্তিতে সিটির পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভাকে রাখা হতে পারে, এমনটা শোনা যাচ্ছিল। এখন জানা গেছে, প্রস্তাবিত সেই চুক্তিতে থাকার কোনো ইচ্ছে নেই বের্নার্দোর।
আর্সেনাল
দলে নতুন গোলকিপার আনছে আর্সেনাল। শেফিল্ড ইউনাইটেডের ইংলিশ গোলকিপার অ্যারন র্যামসডেলের জন্য ২ কোটি ৪০ লাখ পাউন্ড পর্যন্ত খরচ করতে রাজি হয়েছে তাঁরা।
ম্যানচেস্টার ইউনাইটেড
দলের ফরাসি মিডফিল্ডার পল পগবাকে আটকে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী জুনে এই মিডফিল্ডারের চুক্তি শেষ হয়ে যাবে। ফ্রি-তে যেন পগবার মতো প্রতিভাকে না ছাড়া লাগে, সেটা নিশ্চিত করার জন্য নতুন চুক্তি দিয়ে পগবাকে বেঁধে রাখতে চাইছে তাঁরা। এদিকে ক্লাব ছাড়তে চাইছেন ইংলিশ মিডফিল্ডার জেসি লিনগার্ড। গত মৌসুম যে ক্লাবে ধারে খেলেছিলেন, সেই ওয়েস্ট হ্যামেই আবারও যোগ দিতে পারেন তিনি।
টটেনহাম হটস্পার
নগরপ্রতিদ্বন্দ্বী চেলসির ফরাসি সেন্টারব্যাক কুর্ত জুমার প্রতি আগ্রহ দেখিয়েছে টটেনহাম। ক্রিস্টিয়ান রোমেরোকে আনার পরেও দলে আরেকজন সেন্টারব্যাক চায় তাঁরা। আরেক সেন্টারব্যাক হিসেবে তাঁদের নজরে আছে বোলোনিয়ার জাপানি তারকা তাকেহিরো তোমিয়াসুও। শুধু তাই নয়, লিওঁর ফরাসি মিডফিল্ডার হুসাম আওয়ারকেও দলে আনতে পারে লন্ডনের ক্লাবটা। মিডফিল্ডার হিসেবে কালিয়ারির উরুগুইয়ান তারকা নাহিতান নান্দেজকেও চোখে চোখে রেখেছে তাঁরা।
এসি মিলান
রোমা থেকে ইতালিয়ান রাইটব্যাক আলেসসান্দ্রো ফ্লোরেঞ্জি যোগ দিচ্ছেন এসি মিলানে। আপাতত এক বছরের ধারে এই অভিজ্ঞ রাইটব্যাককে ধারে নিচ্ছে মিলান। ওদিকে ইতালিয়ান সংবাদমাধ্যম তুত্তোস্পোর্ত জানিয়েছে, সাসসুয়োলোর উইঙ্গার দমিনিকো বেরার্দিকে দলে আনতে পারে মিলান। একজন রাইট উইঙ্গারের বড্ড দরকার তাঁদের। মোনাকোর ইতালিয়ান স্ট্রাইকার পিয়েত্রো পেলেগ্রিকেও দলে চাইছে তাঁরা, তবে ধার চুক্তিতে। চেলসি থেকে আবারও ফরাসি মিডফিল্ডার তিমুইয়ে বাকায়োকোকে দলে টানতে পারে মিলান।
ইন্টার মিলান
রোমেলু লুকাকুর বিকল্প হিসেবে বরুসিয়া মনশেনগ্লাডবাখের ফরাসি স্ট্রাইকার মার্কাস থুরামকে দলে চাইছে ইন্টার মিলান। তিন কোটি ইউরোর বিনিময়ে এই স্ট্রাইকারকে পাওয়া যাবে।
ফিওরেন্তিনা
দলের সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচকে বেশিদিন রাখা যাবে না, হয়তো বুঝতে পেরেছে ফিওরেন্তিনা। আতলেতিকো ও টটেনহামের মতো ক্লাবগুলো আগ্রহী ভ্লাহোভিচকে নিয়ে, ভ্লাহোভিচ যদি ক্লাব ছাড়েন, সে ক্ষেত্রে এভারটনে খেলা জুভেন্টাসের সাবেক ইতালিয়ান ফরোয়ার্ড মইস কিনকে দলে টানতে পারে ফিওরেন্তিনা। এভারটনে কিনের জায়গা বেশ নড়বড়ে, নতুন কোচ রাফা বেনিতেজের আস্থা অর্জন করতে পারেননি কিন। এদিকে ক্লাবের সার্বিয়ান সেন্টারব্যাক নিকোলা মিলেঙ্কোভিচের ব্যাপারে টটেনহাম ও ওয়েস্ট হ্যামের মতো ক্লাবগুলো আগ্রহী থাকলেও শেষমেশ কারওর সঙ্গেই কিছু হয়নি। ফলে বিরক্ত হয়ে ফিওরেন্তিনার সঙ্গেই চুক্তি নবায়ন করেছেন ২৩ বছরের এই তরুণ।
অন্যান্য
চেলসির লিগজয়ী সাবেক সেন্টারব্যাক গ্যারি ক্যাহিল এখন ক্লাবহীন। ক্রিস্টাল প্যালেস ছেড়ে ফ্রি-তে বোর্নমাউথে যোগ দিতে পারেন এই ইংলিশ সেন্টারব্যাক। ডাচ ক্লাব পিএসভি আইন্দহফেনের ইংলিশ উইঙ্গার নোনি মাদুয়েকেকে দলে চাইছে জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, লেস্টার সিটি, টটেনহাম, আতালান্তা, বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড ও উলভসের মতো ক্লাবগুলো। পিএসভি তাঁর দাম ধরেছে ৩ কোটি ৪০ লাখ পাউন্ড।
সর্বশেষ সম্পাদিত গুরুত্বপূর্ণ দলবদল
মার্টিন ওডেগার্ড (মিডফিল্ডার, নরওয়ে)
রিয়াল মাদ্রিদ থেকে আর্সেনাল, ৩ কোটি ৫০ লাখ পাউন্ড
পেদ্রো (উইঙ্গার, স্পেন)
এএস রোমা থেকে লাৎসিও, ফ্রি
মানুয়েল লোকাতেল্লি (মিডফিল্ডার, ইতালি)
সাসসুয়োলো থেকে জুভেন্টাস, ধার
ট্যামি আব্রাহাম (স্ট্রাইকার, ইংল্যান্ড)
চেলসি থেকে এএস রোমা, ৩ কোটি ৪০ লাখ পাউন্ড
ইভো গরবিচ (গোলকিপার, ক্রোয়েশিয়া)
আতলেতিকো মাদ্রিদ থেকে লিল, ধার
দারিও বেনেদেত্তো (স্ট্রাইকার, আর্জেন্টিনা)
অলিম্পিক মার্শেই থেকে এলচে
ওয়েন্দেল (লেফটব্যাক, ব্রাজিল)
বায়ার লেভারকুসেন থেকে এফসি পোর্তো, ৪৩ লাখ পাউন্ড
জার্মান পেৎসাল্লা (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
ফিওরেন্তিনা থেকে রিয়াল বেতিস, ৩০ লাখ পাউন্ড
রদ্রিগো পালাসিও (স্ট্রাইকার, আর্জেন্টিনা)
বোলোনিয়া থেকে ব্রেসিয়া, ফ্রি
লুডভিগ অগাস্টিনসন (লেফটব্যাক, সুইডেন)
ভেরডার ব্রেমেন থেকে সেভিয়া, ৪৭ লাখ পাউন্ড
বেনইয়ামিন লেকোমতে (গোলকিপার, ফ্রান্স)
মোনাকো থেকে আতলেতিকো মাদ্রিদ, ধার
মিচি বাতশুয়াই (স্ট্রাইকার, বেলজিয়াম)
চেলসি থেকে বেসিকতাস, ধার
এমারসন পালমিয়েরি (লেফটব্যাক, ইতালি)
চেলসি থেকে লিওঁ, ধার
ওজান তুফান (মিডফিল্ডার, তুরস্ক)
ফেনেরবাচে থেকে ওয়াটফোর্ড, ধার
কেনেডি (উইঙ্গার, ব্রাজিল)
চেলসি থেকে ফ্লামেঙ্গো, ধার
হুয়ান হেসুস (সেন্টারব্যাক, ব্রাজিল)
এএস রোমা থেকে নাপোলি, ফ্রি
ইতিমধ্যে গুরুত্বপূর্ণ যেসব দলবদল হয়ে গেছে
লিওনেল মেসি (উইঙ্গার, আর্জেন্টিনা)
বার্সেলোনা থেকে পিএসজি, ফ্রি
জেডন সানচো (উইঙ্গার, ইংল্যান্ড)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৭ কোটি ৩০ লাখ পাউন্ড
রাফায়েল ভারান (সেন্টারব্যাক, ফ্রান্স)
রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৪ কোটি ২৭ লাখ পাউন্ড
দনিয়েল মালেন (উইঙ্গার, নেদারল্যান্ডস)
পিএসভি আইন্দহফেন থেকে বরুসিয়া ডর্টমুন্ড, ২ কোটি ৫৬ লাখ পাউন্ড
টোবি অল্ডারভেইরেল্ড (সেন্টারব্যাক, বেলজিয়াম)
টটেনহাম হটস্পার থেকে আল দুহাইল, ১ কোটি ৩০ লাখ পাউন্ড
পিয়েরলুইজি গোলিনি (গোলকিপার, ইতালি)
আতালান্তা থেকে টটেনহাম হটস্পার, ধার
আশরাফ হাকিমি (রাইটব্যাক, মরক্কো)
ইন্টার মিলান থেকে পিএসজি, ৫ কোটি ১৩ লাখ পাউন্ড
জিয়ানলুইজি দোন্নারুম্মা (গোলকিপার, ইতালি)
এসি মিলান থেকে পিএসজি, ফ্রি
ডেভিড আলাবা (সেন্টারব্যাক, অস্ট্রিয়া)
বায়ার্ন মিউনিখ থেকে রিয়াল মাদ্রিদ, ফ্রি
রদ্রিগো দি পল (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
উদিনেসে থেকে আতলেতিকো মাদ্রিদ, ৩ কোটি পাউন্ড
জেডন সানচো (উইঙ্গার, ইংল্যান্ড)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৭ কোটি ৩০ লাখ পাউন্ড
দেনজেল দুমফ্রাইজ (রাইটব্যাক, নেদারল্যান্ডস)
পিএসভি আইন্দহফেন থেকে ইন্টার মিলান, ১ কোটি ৬ লাখ পাউন্ড
রোমেলু লুকাকু (স্ট্রাইকার, বেলজিয়াম)
ইন্টার মিলান থেকে চেলসি, ৯ কোটি ৮০ লাখ পাউন্ড
এদিন জেকো (স্ট্রাইকার, বসনিয়া)
এএস রোমা থেকে ইন্টার মিলান, ফ্রি
পাত্রিক কুত্রোনে (স্ট্রাইকার, ইতালি)
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে এম্পোলি, ধার
রাজ্জা নাইঙ্গোলান (মিডফিল্ডার, বেলজিয়াম)
ইন্টার মিলান থেকে রয়াল অ্যান্টওয়ার্প, ফ্রি
দিয়েগো কস্তা (স্ট্রাইকার, স্পেন)
আতলেতিকো মাদ্রিদ থেকে আতলেতিকো মিনেইরো, ফ্রি
গঞ্জালো মন্তিয়েল (রাইটব্যাক, আর্জেন্টিনা)
রিভার প্লেট থেকে সেভিয়া, ৯৪ লাখ পাউন্ড
তাকেফুসা কুবো (মিডফিল্ডার, রিয়াল মাদ্রিদ থেকে রিয়াল মায়োর্কা, ধার)
ইয়ানিক ভেস্টারগার্ড (সেন্টারব্যাক, ডেনমার্ক)
সাউদাম্পটন থেকে লেস্টার সিটি, ১ কোটি ৫০ লাখ পাউন্ড
সের্হিও রামোস (সেন্টারব্যাক, স্পেন)
রিয়াল মাদ্রিদ থেকে পিএসজি, ফ্রি
ইব্রাহিমা কোনাতে (সেন্টারব্যাক, ফ্রান্স)
আর বি লাইপজিগ থেকে লিভারপুল, ৩ কোটি ৬০ লাখ পাউন্ড
ফেলিপে অ্যান্ডারসন (উইঙ্গার, ব্রাজিল)
ওয়েস্ট হাম ইউনাইটেড থেকে লাৎসিও, ৩৫ লাখ পাউন্ড
সের্হিও আগুয়েরো (স্ট্রাইকার, আর্জেন্টিনা)
ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ফ্রি
হোসে সা (গোলকিপার, পর্তুগাল)
অলিম্পিয়াকোস থেকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, ৬৮ লাখ পাউন্ড
জুনিয়র ফিরপো (লেফটব্যাক, স্পেন)
বার্সেলোনা থেকে লিডস ইউনাইটেড, ১ কোটি ৩০ লাখ পাউন্ড
জাস্টিন ক্লুইভার্ট (উইঙ্গার, নেদারল্যান্ডস)
এএস রোমা থেকে নিস, ধার
আলবার্ট সাম্বি লোকোঙ্গা (মিডফিল্ডার, বেলজিয়াম)
আন্ডারলেখট থেকে আর্সেনাল, ১ কোটি ৭২ লাখ পাউন্ড
ব্রাহিম দিয়াজ (উইঙ্গার, স্পেন)
রিয়াল মাদ্রিদ থেকে এসি মিলান, ধার
ক্রিস্তোফার আজার (সেন্টারব্যাক, নরওয়ে)
সেল্টিক থেকে ব্রেন্টফোর্ড, ১ কোটি ৩৫ লাখ পাউন্ড
লুকা রোমেরো (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
রিয়াল মায়োর্কা থেকে লাৎসিও, ৮ লাখ পাউন্ড
স্টেভান ইয়োভেটিচ (স্ট্রাইকার, সার্বিয়া)
মোনাকো থেকে হার্থা বার্লিন, ফ্রি
অ্যাডাম আর্মস্ট্রং (স্ট্রাইকার, ইংল্যান্ড)
ব্ল্যাকবার্ন রোভার্স থেকে সাউদাম্পটন, ১ কোটি ৫০ লাখ পাউন্ড
মাতিয়াস ভিনিয়া (লেফটব্যাক, উরুগুয়ে)
পালমেইরাস থেকে এএস রোমা, ১ কোটি ১০ লাখ পাউন্ড
আলফঁস আরেওলা (গোলকিপার, ফ্রান্স)
পিএসজি থেকে ওয়েস্ট হাম ইউনাইটেড, ধার
জোয়াকিম অ্যান্ডারসেন (সেন্টারব্যাক, ডেনমার্ক)
অলিম্পিক লিওঁ থেকে ক্রিস্টাল প্যালেস, ১ কোটি ৪৯ লাখ পাউন্ড
মার্কাস বেত্তিনেল্লি (গোলকিপার, ইংল্যান্ড)
ফুলহাম থেকে চেলসি, ফ্রি
এরিক লামেলা (উইঙ্গার, আর্জেন্টিনা)
টটেনহাম হটস্পার থেকে সেভিয়া, (ব্রায়ান গিল ও ২ কোটি ১৬ লাখ পাউন্ড)
ব্রায়ান গিল (উইঙ্গার, স্পেন)
সেভিয়া থেকে টটেনহাম হটস্পার, (এরিক লামেলা ও ২ কোটি ১৬ লাখ পাউন্ড)
মামাদু সাখো (সেন্টারব্যাক, ফ্রান্স)
ক্রিস্টাল প্যালেস থেকে মঁপেলিয়ে, ফ্রি
আসমির বেগোভিচ (গোলকিপার, বসনিয়া)
বোর্নমাথ থেকে এভারটন, ৯ লাখ পাউন্ড
রুই পাত্রিসিও (গোলকিপার, পর্তুগাল)
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে এএস রোমা, ১ কোটি পাউন্ড
মার্কো আরনাউটোভিচ (স্ট্রাইকার, অস্ট্রিয়া)
সাংহাই শেনহুয়া থেকে বোলোনিয়া, ৩৪ লাখ পাউন্ড
সান্দ্রো তোনালি (মিডফিল্ডার, ইতালি)
ব্রেসিয়া থেকে এসি মিলান, ৬৪ লাখ পাউন্ড
মাইক মাইনিয়ান (গোলকিপার, ফ্রান্স)
লিল থেকে এসি মিলান, ১ কোটি ১২ লাখ পাউন্ড
মাত্তেও গেনদোজি (মিডফিল্ডার, ফ্রান্স)
আর্সেনাল থেকে মার্শেই, ধার
উইলিয়াম সালিবা (সেন্টারব্যাক, ফ্রান্স)
আর্সেনাল থেকে অলিম্পিক মার্শেই, ধার
সালভাতোরে সিরিগু (গোলকিপার, ইতালি)
তোরিনো থেকে জেনোয়া, ফ্রি
প্যাটসন দাকা (স্ট্রাইকার, জাম্বিয়া)
রেড বুল সালজবুর্গ, ২ কোটি ৩০ লাখ পাউন্ড
কার্লোস বাক্কা (স্ট্রাইকার, কলম্বিয়া)
ভিয়ারিয়াল থেকে গ্রানাদা, ফ্রি
জর্জিনিও ভাইনালডম (মিডফিল্ডার, নেদারল্যান্ডস)
লিভারপুল থেকে পিএসজি, ফ্রি
মিচেল বাকার (লেফটব্যাক, নেদারল্যান্ডস)
পিএসজি থেকে বায়ার লেভারকুসেন, ৮৫ লাখ পাউন্ড
ম্যাথিউস ফার্নান্দেস (মিডফিল্ডার, ব্রাজিল)
বার্সেলোনা থেকে পালমেইরাস, ফ্রি
এরিক গার্সিয়া (সেন্টারব্যাক, স্পেন)
ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ফ্রি
এমারসন রয়্যাল (রাইটব্যাক, ব্রাজিল)
রিয়াল বেতিস থেকে বার্সেলোনা, ৭৩ লাখ পাউন্ড
জাভি মার্তিনেজ (মিডফিল্ডার, স্পেন)
বায়ার্ন মিউনিখ থেকে কাতার স্পোর্টস ক্লাব, ফ্রি
কনরাড দে লা ফুয়েন্তে (উইঙ্গার, যুক্তরাষ্ট্র)
বার্সেলোনা থেকে অলিম্পিক মার্শেই, ২৬ লাখ পাউন্ড
ক্রিস্টিয়ান রোমেরো (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
আতালান্তা থেকে টটেনহাম হটস্পার, ৪ কোটি ৬৭ লাখ পাউন্ড
মেরিহ দেমিরাল (সেন্টারব্যাক, তুরস্ক)
জুভেন্টাস থেকে আতালান্তা, ধার
জ্যাক গ্রিলিশ (মিডফিল্ডার, ইংল্যান্ড)
অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার সিটি, ১০ কোটি ইউরো
কাইও হোর্হে (স্ট্রাইকার, ব্রাজিল)
সান্তোস থেকে জুভেন্টাস, ২৬ লাখ পাউন্ড
ড্যানি ইংস (স্ট্রাইকার, ইংল্যান্ড)
সাউদাম্পটন থেকে অ্যাস্টন ভিলা, ২ কোটি ৫০ লাখ পাউন্ড
লিওন বেইলি (উইঙ্গার, জ্যামাইকা)
বেয়ার লেভারকুসেন থেকে অ্যাস্টন ভিলা, ৩ কোটি পাউন্ড
ইয়োসুহা জির্কজি (স্ট্রাইকার, জার্মানি)
বায়ার্ন মিউনিখ থেকে আন্ডারলেখট, ধার
জো হার্ট (গোলকিপার, ইংল্যান্ড)
টটেনহাম হটস্পার থেকে সেল্টিক, ১০ লাখ পাউন্ড
এলদর শোমুরোদোভ (স্ট্রাইকার, উজবেকিস্তান)
জেনোয়া থেকে এএস রোমা, ১ কোটি ৫০ লাখ পাউন্ড
অলিভিয়ের জিরু (স্ট্রাইকার, ফ্রান্স)
চেলসি থেকে এসি মিলান, ১৭ লাখ পাউন্ড
ফোদে বাল্লো-তোরে (লেফটব্যাক, ফ্রান্স)
মোনাকো থেকে এসি মিলান, ৩২ লাখ পাউন্ড
কার্লেস আলেনিয়া (মিডফিল্ডার, স্পেন)
বার্সেলোনা থেকে হেতাফে, ৩৫ লাখ পাউন্ড
পাওলিনিও (মিডফিল্ডার, ব্রাজিল)
গুয়াংঝু এভারগ্রান্দে থেকে আল আহলি, ফ্রি
বেন হোয়াইট (সেন্টারব্যাক, ইংল্যান্ড)
ব্রাইটন থেকে আর্সেনাল, ৫ কোটি পাউন্ড
রোমান ইয়ারেমচুক (স্ট্রাইকার, ইউক্রেন)
গেন্ট থেকে বেনফিকা, ১ কোটি ২৫ লাখ পাউন্ড
জিয়ানলুকা ফ্রাবোত্তা (লেফটব্যাক, ইতালি)
জুভেন্টাস থেকে হেল্লাস ভেরোনা, ধার
মাত্তেও লোভাতো (সেন্টারব্যাক, ইতালি)
হেল্লাস ভেরোনা থেকে আতালান্তা, ৬৮ লাখ পাউন্ড
বের্নার্দ (উইঙ্গার, ব্রাজিল)
এভারটন থেকে শারজা এফসি, ফ্রি
দেমারাই গ্রে (উইঙ্গার, ইংল্যান্ড)
বায়ার লেভারকুসেন থেকে এভারটন, ১৭ লাখ পাউন্ড
আন্দ্রে আইয়ু (স্ট্রাইকার, ঘানা)
সোয়ানসি সিটি থেকে আল সাদ, ফ্রি
রামিরো ফুনেস মোরি (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
ভিয়ারিয়াল থেকে আল নাসর, ২০ লাখ পাউন্ড
এমিলিয়ানো বুয়েন্দিয়া (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
নরউইচ সিটি থেকে অ্যাস্টন ভিলা, ৩ কোটি পাউন্ড
কেকি (স্ট্রাইকার, ব্রাজিল)
ফ্লুমিনেন্স থেকে ম্যানচেস্টার সিটি, ৮৬ লাখ পাউন্ড
হুয়ান মুসো (গোলকিপার, আর্জেন্টিনা)
উদিনেসে থেকে আতালান্তা, ১ কোটি ৭২ লাখ পাউন্ড
নুনো তাভারেস (লেফটব্যাক, পর্তুগাল)
বেনফিকা থেকে আর্সেনাল, ৬৮ লাখ পাউন্ড
মেম্ফিস ডিপাই (স্ট্রাইকার, নেদারল্যান্ডস)
অলিম্পিক লিওঁ থেকে বার্সেলোনা, ফ্রি
নিকোলাস গঞ্জালেস (উইঙ্গার, আর্জেন্টিনা)
ভিএফবি স্টুটগার্ট থেকে ফিওরেন্তিনা, ২ কোটি ৩১ লাখ পাউন্ড
জিয়ানলুইজি বুফন (গোলকিপার, ইতালি)
জুভেন্টাস থেকে পারমা, ফ্রি
পাও লোপেস (গোলকিপার, স্পেন)
এএস রোমা থেকে অলিম্পিক মার্শেই, ধার
গেরসন (মিডফিল্ডার, ব্রাজিল)
ফ্লামেঙ্গো থেকে অলিম্পিক মার্শেই, ১ কোটি ৭৩ লাখ পাউন্ড
সভেন উলরিয়েখ (গোলকিপার, জার্মানি)
হামবুর্গ থেকে বায়ার্ন মিউনিখ, ফ্রি
টম হিটন (গোলকিপার, ইংল্যান্ড)
অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ধার
হাকান চালহানোলু (মিডফিল্ডার, তুরস্ক)
এসি মিলান থেকে ইন্টার মিলান, ফ্রি
অ্যাশলি ইয়ং (উইঙ্গার, ইংল্যান্ড)
ইন্টার মিলান থেকে অ্যাস্টন ভিলা, ফ্রি
ড্যানি রোজ (লেফটব্যাক, ইংল্যান্ড)
টটেনহাম হটস্পার থেকে ওয়াটফোর্ড, ফ্রি
ফিকায়ো তোমোরি (সেন্টারব্যাক, ইংল্যান্ড)
চেলসি থেকে এসি মিলান, ৩ কোটি পাউন্ড
আলেক্সান্দার নুবেল (গোলকিপার, জার্মানি)
বায়ার্ন মিউনিখ থেকে মোনাকো, ধার
জ্যাঁ-ক্লাইর তোদিবো (সেন্টারব্যাক, ফ্রান্স)
বার্সেলোনা থেকে নিস, ৭৩ লাখ পাউন্ড
চেঙ্গিজ ইউন্দা (উইঙ্গার, তুরস্ক)
এএস রোমা থেকে অলিম্পিক মার্শেই, ধার
বুবাকারি সুমাওরে (মিডফিল্ডার, ফ্রান্স)
লিল থেকে লেস্টার সিটি, ১ কোটি ৭০ লাখ পাউন্ড
ফ্রান্সিসকো ত্রিনকাও (উইঙ্গার, পর্তুগাল)
বার্সেলোনা থেকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, ধার
লিওনার্দো বালের্দি (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে অলিম্পিক মার্শেই, ৬৯ লাখ পাউন্ড
কেভিন স্ট্রুটমান (মিডফিল্ডার, নেদারল্যান্ডস)
অলিম্পিক মার্শেই থেকে কালিয়ারি, ধার
হুয়ান ফয়থ (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
টটেনহাম হটস্পার থেকে ভিয়ারিয়াল, ১ কোটি ৩০ লাখ পাউন্ড
ভিক্টর মোজেস (উইঙ্গার, নাইজেরিয়া)
চেলসি থেকে স্পার্তাক মস্কো, ৪৩ লাখ পাউন্ড
বিলি গিলমোর (মিডফিল্ডার, স্কটল্যান্ড)
চেলসি থেকে নরউইচ সিটি, ধার
আন্দ্রে সিলভা (স্ট্রাইকার, পর্তুগাল)
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে আর বি লাইপজিগ, ১ কোটি ৯৮ লাখ পাউন্ড