বায়ার্নই সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল, বার্সা, জুভেন্টাস-সবাই শেষ চারে উঠেছে, তবে বায়ার্নের মতো দাপটে কেউই নয়। পোর্তোকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর পেপ গার্দিওলার দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। সাবেক বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার ওয়েইন হারগ্রিভস শিরোপাই দেখছেন জার্মান চ্যাম্পিয়নদের হাতে, ‘শেষ চারে বায়ার্নই সেরা দল।’ বার্সাও তাঁর অন্যতম ফেবারিট, তবে সবকিছু মিলিয়ে এগিয়ে রাখছেন বায়ার্নকেই, ‘বল পেলে বার্সা খুবই শক্তিশালী। কিন্তু বায়ার্ন বল ছাড়াও তাই। বার্সার চেয়ে বলের ওপর ওদের দখল বেশি।’ গোলডটকম।