প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুষ্ঠানিক ঘোষণাটা এখনো আসেনি। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ওটা শুধু সময়ের ব্যাপার। লিভারপুলের স্প্যানিশ গোলরক্ষক পেপে রেইনা যোগ দিচ্ছেন বায়ার্ন মিউনিখে। বায়ান সভাপতি কার্ল-হেইঞ্জ রুমেনিগেই পরশু খবরটা দিয়েছেন টুইটারে। কয়েক দিনের মধ্যেই মেডিকেল পরীক্ষা এবং চুক্তির জন্য রেইনা বায়ার্নে যাবেন বলেও টুইটারে জানিয়েছেন রুমেনিগে। ৩১ বছর বয়সী রেইনা গত বছর ধারে খেলেছেন সিরি ‘আ’র দল নাপোলিতে। বায়ার্নে তিনি হবেন ম্যানুয়েল নয়্যারের পর দলের দ্বিতীয় পছন্দ। এএফপি।