বায়ার্নের টানা জয়ের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুন্দেসলিগায় চলছে ‘একনায়কতন্ত্র’। বায়ার্ন মিউনিখের দাপটে টিকতে পারছে না অন্য দলগুলো। কেবল বরুসিয়া ডর্টমুন্ড একটু প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছিল। সেদিন এই ডর্টমুন্ডকেও গোলে ভাসিয়েছে চ্যাম্পিয়নরা। পরশু ভেরডার ব্রেমেনকে হারিয়ে লিগের টানা নবম জয় তুলে নিয়েছে বায়ার্ন। এই জয়েই লিগে টানা ম্যাচ জয়ের রেকর্ড ভেঙেছে তারা।
এদিন ব্রেমেনের বিপক্ষে জয়টা অবশ্য ন্যূনতম ব্যবধানে, গোল করেছেন টমাস মুলার—২০১৫ সালে বায়ার্নের ১০০তম গোল। এই জয় দিয়েই ২০১২-১৩ মৌসুমের রেকর্ড ভেঙেছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। ইয়ুপ হেইঙ্কসের অধীনে টানা আট ম্যাচে জয়ের রেকর্ড গড়ে সেবার ত্রিমুকুটও জিতেছিল তারা। এই মৌসুমে সব মিলিয়ে ১২টি ম্যাচেই জয়ী বায়ার্ন। পেপ গার্দিওলার বায়ার্নের চোখে এবারও ট্রেবল জয়ের স্বপ্ন। এএফপি।