বায়ার্নের লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় কে? রিয়াল মাদ্রিদ যে ১০ কোটি ইউরো দিয়ে গ্যারেথ বেলকে কিনেছিল, সেটা হয়তো অনেকেরই মনে আছে। কিন্তু সবচেয়ে দামি দলবদলের এই রেকর্ড কি কেউ ভাঙতে পারবে? বায়ার্ন মিউনিখ একরকম ঘোষণাই দিয়ে দিয়েছে, একজন খেলোয়াড়ের পেছনে ১০ কোটি ইউরো খরচ করার সামর্থ্য তাদের আছে। ক্লাবের আর্থিক পরিচালক ইয়ান ক্রিস্টিয়ান ড্রেসেন জানিয়েছেন, ‘আমাদের পক্ষে একজন খেলোয়াড়ের জন্য ১০ কোটি ইউরো খরচ করা সম্ভব। হয়তো এটা না-ও হতে পারে, তবে আমি চাই না পরে আমাকে নিজের কথা সংশোধন করতে হোক।’ বায়ার্নের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ের মূল্য অনেক কম, ২০১২ সালে জাভি মার্টিনেজকে কিনেছিল চার কোটি ইউরো দিয়ে। আইএএনএস।