প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খ্যাপাটে ইতালিয়ান স্ট্রাইকারের প্রতিভা নিয়ে সংশয় নেই। তবে তাঁর মাঠের বাইরের ‘পারফরম্যান্স’ও দুর্দান্ত, যা দিয়ে তিনি ‘ব্যাডবয়’ খেতাবই কিনে ফেলেছেন! তো সেই বালোতেল্লিকে যখন অ্যানফিল্ডে নিয়ে আসা হলো, ভ্রু কুঁচকে গিয়েছিল অনেকেরই। লিভারপুলের মতো ক্লাবের ঐতিহ্যের সঙ্গে বালোতেল্লি মানানসই নন, এমনও বলেছেন কেউ কেউ। ব্রেন্ডন রজার্স জানতেন, বড় একটা ফাটকা খেলছেন। কিন্তু পরশু স্বীকার করলেন সেই ফাটকা খেলতে হয়েছে অনেকটা বাধ্য হয়েই, ‘আমি সব সময়ই বলেছি এটা নির্ভর করছে ক্লাবের বাজেট এবং খেলোয়াড়দের পাওয়া না-পাওয়ার ওপর। শেষ পর্যন্ত মারিওই ছিল একমাত্র পছন্দ।’ কোচের এই প্রতিক্রিয়ায় তাঁর ‘বিশেষ’ ছাত্র বালোতেল্লি খুব বেশি একটা খুশি হবেন বলে মনে হয় না! গোলডটকম।