বিকেএসপির জয়যাত্রা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলে একতা ছিল অনেক। খুদে খেলোয়াড়েরা সবাই সেরাটা দিয়েছে মাঠে। তাই দিল্লির অনূর্ধ্ব-১৪ সুব্রত কাপে বিকেএসপি চ্যাম্পিয়ন হতে পেরেছে বলে মনে করেন দলটির কোচ হাসান আল মাসুদ। সাবেক জাতীয় ফুটবলার হাসান আল মামুনের সহোদর দল নিয়ে কাল দেশে ফিরে বলেছেন, ‘আমরা ছেলেদের উজ্জীবিত করেছি। ওরা চেয়েছে ভালো কিছু করতে। সেটারই ফল এসেছে।’
ছেলেদের বিভাগ শেষে পরশু শুরু হয়েছে সুব্রত কাপে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিভাগের খেলা। প্রথম ম্যাচে বিকেএসপি মহারাষ্ট্রকে ১১-০ গোলে হারানোর পর কাল ৪-১ গোলে জিতেছে চণ্ডীগড়ের বিপক্ষে। গোল করেছে সাজেদা, রেহানা, আঁখি ও রিতু।