বিকেএসপির বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় যুব ফুটবলের চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচে ড্র করেছিল ফেবারিট বিকেএসপি। তবে দ্বিতীয় ম্যাচেই নিজেদের তুলে ধরতে পেরেছে দলটি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশের একমাত্র ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান। ঢাকা জেলার বিপক্ষে এ জয় এসেছে ৪-২ গোলে। ১৮ ও ২৪ মিনিটে দুই গোল করে জ্বলে ওঠেন বিকেএসপির আক্রমণের বড় অস্ত্র মিরাজ হোসেন। ২৯ মিনিটে রাশেদুল ও ৬১ মিনিটে আমিরুল হক ব্যবধান বাড়িয়েছেন। ঢাকার হয়ে ৩৪ ও ৭৩ মিনিটে দুটি গোল শোধ করেন সাইফ শাহরিয়ার ও ইমন মোল্লা।
একই মাঠে রাজশাহী ২-১ গোলে রংপুরকে হারিয়েছে। ২৬ মিনিটে সোহাগ বাবুর গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল রংপুর। ৬৩ মিনিটে রাজশাহীর মুরাদ সরকার সমতায় ফেরান দলকে। এরপর ৮৮ মিনিটে রাজশাহীকে আনন্দে ভাসিয়েছেন সানাবুদ্দিন।