বিকেএসপির সঙ্গে সাইফের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকেএসপির ২৪ জন অনূর্ধ্ব-১৮ ফুটবলারকে নিয়ে সাইফ স্পোর্টিং ক্লাব ও বিকেএসপির মধ্যে দুই বছরের একটি চুক্তি হয়েছে কাল। চুক্তির অধীনে ওই খেলোয়াড়েরা বিকেএসপিতেই অনুশীলন করবে এবং তাদের ভবিষ্যৎ ফুটবলার হিসেবে গড়ে উঠতে সব খরচ দেবে সাইফ স্পোর্টিং। ফুটবলাররা মাসিক বেতনও পাবেন। এসব খেলোয়াড়কে নিজেদের দলে খেলাতে পারবে সাইফ, চাইলে অন্য দলে বিক্রিও করতে পারবে। বাংলাদেশের কোনো ক্লাবের পক্ষে এমন উদ্যোগ এই প্রথম। ঢাকায় চুক্তি সই অনুষ্ঠানে সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার রুহুল আমিন, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামছুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।