প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ শুরুর পর ধন্দে পড়ে গেলেন দর্শকেরা—কোন খেলোয়াড়েরা কোন দলের! মাঠে ফুটবলাররাও পাস দেওয়ার সময় অসুবিধায় পড়লেন সতীর্থদের চিনতে। দুই দলের জার্সি যে একই রকমের! ম্যাচ অফিশিয়ালরাও যখন বুঝতে পারলেন ব্যাপারটা, গড়িয়ে গেছে ম্যাচের ৭ মিনিট। বন্ধ করা হলো খেলা। পরশু এই ঘটনা ঘটেছে ব্রাজিলিয়ান কাপের ফ্লুমিনেন্স-পালমেইরাসের সেমিফাইনালে। পালমেইরাসের খেলোয়াড়েরা জার্সি পরিবর্তন করার পর আবার শুরু হয় খেলা। ফ্লুমিনেন্স জার্সি অপরিবর্তিত রেখে পাল্টে ফেলে শটস ও মোজা। অন্য সেমিফাইনালটিও নির্বিঘ্ন হতে পারেনি। সাও পাওলো-সান্তোসের খেলা শুরুর পর থেকে ফ্লাডলাইট বিভ্রাটের কারণে ২০ মিনিট বন্ধ থাকে। ব্রাজিলের ফুটবলে এদিন ছিল যেন বিঘ্ন দিবস! রয়টার্স।