প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট লেভানডফস্কি ম্যাচ শেষে মনে মনে হয়তো বলেছেন, এদের সঙ্গে আরেকটা ম্যাচ খেলতে পারলে মন্দ হতো না! এক ম্যাচেই নিজের গোলসংখ্যা চারটি বাড়িয়ে নিয়েছেন, আরেকটা খেললে দ্বিগুণও হয়ে যেতে পারত। অবশ্য দলটার নাম যখন জিব্রাল্টার, তাতে পোল্যান্ডের কাছে তাদের ৭ গোল খাওয়ায় বিস্ময়ের কিছু নেই। বিশ্বাস করুন আর না করুন, পরশু নিজেদের ইতিহাসের প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচ খেলল আড়াই বর্গমাইল আয়তনের ছোট্ট দেশটি। জনসংখ্যা মাত্র ৩০ হাজার, এখনো ফিফার সদস্যপদ পায়নি তারা। আর দলেই বা কারা খেলেন! শুল্ক কর্মকর্তা, অগ্নিনির্বাপক কর্মী, পুলিশ, শিপিং এজেন্ট, প্রশাসনিক কেরানি...বিচিত্র সব পেশার মানুষ যেন জড়ো হয়েছে দলটিতে। এই দলে যে দুজন পেশাদার ফুটবলার আছে, সেটাই ঢের বেশি! মেইল অনলাইন।