বিজেএমসি সপ্তম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার ফুটবল লিগে সপ্তম হয়েছে বিজেএমসি। নিজেদের শেষ ম্যাচে কাল তারা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ফেনী সকারকে। ২০ ম্যাচে ২২ পয়েন্ট বিজেএমসির। ১৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থেকে লিগ শেষ করেছে সকার।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিজেএমসির ৪ গোলের দুটি করেছেন এলিটা কিংসলে। ফয়সাল ও জিকোর গোল একটি করে। খুব সহজেই গোলগুলো পেয়েছে বিজেএমসি। ফেনী সকারকে খেলায় খুঁজেই পাওয়া যায়নি। লিগে ম্যাচ বাকি আছে আর একটিই। আগামী পরশু সেই ম্যাচে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন শেখ জামাল ও আবাহনী।