বিজেএমসির দ্বিতীয় জয়
ফেনী সকার কোচ লাডিবাবা লোলা প্রচণ্ড ক্ষুব্ধ। ডাগ-আউটে দাঁড়িয়েই তুমুল ঝগড়া শুরু করলেন ক্লাব কর্মকর্তাদের সঙ্গে। বারবার বলছিলেন, ‘তোমরা আমাকে এভাবে নির্দেশ দিতে পারো না। আমি ছেলেদের আমার মতো করেই খেলাব।’ তা স্বাধীনভাবে খেলিয়ে সাফল্য পেলেও কথা ছিল। লিগের প্রথম পর্বের নির্ধারিত ১০ ম্যাচ শেষ। দুটি মাত্র জয়! ৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে থাকা ফেনীর দলটি এখন অবনমনের শঙ্কায়। হার দিয়েই শেষ করল লিগের প্রথম পর্ব। নাবিব নেওয়াজ জীবনের একমাত্র গোলে কাল বিজেএমসি হারিয়েছে ফেনী সকারকে (১-০)।
ড্রয়ের মানসিকতা নিয়েই যেন খেলছিল ফেনী সকার। কিন্তু ম্যাচের ১২ মিনিট বাকি থাকতে ডিফেন্ডার সবুজকে তুলে নিলেন কোচ। বদলি হিসেবে নামালেন স্ট্রাইকার আকবর হোসেন রিদনকে। সুযোগটা কাজে লাগিয়ে বিজেএমসির জয়সূচক গোলটি করেন জীবন। এটি তাদের দ্বিতীয় জয়।
লিগের প্রথম পর্ব শুরু হয়েছিল ৭ এপ্রিল। কোনো বড় ধরনের বিরতি ছাড়াই বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৫৫টি ম্যাচ হয়েছে। দ্বিতীয় পর্ব শুরু হবে ২০ জুন।
১ম পর্বের পয়েন্ট তালিকা
ম্যাচ জয় ড্র হার পয়েন্ট
শেখ জামাল ১০ ৭ ২ ১ ২৩
মোহামেডান ১০ ৬ ২ ২ ২০
ব্রাদার্স ১০ ৬ ২ ২ ২০
শেখ রাসেল ১০ ৬ ২ ২ ২০
মুক্তিযোদ্ধা ১০ ৬ ১ ৩ ১৯
আবাহনী ১০ ৫ ২ ৩ ১৭
রহমতগঞ্জ ১০ ২ ৩ ৫ ৯
বিজেএমসি ১০ ২ ২ ৬ ৮
ফেনী সকার ১০ ২ ২ ৬ ৮
চট্ট. আবাহনী ১০ ১ ২ ৭ ৫
ফরাশগঞ্জ ১০ ০ ৪ ৬ ৪