প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিলা ফুটবলে তাঁর নামই হয়ে গেছে ‘গোলমেশিন’। ঘরোয়া ফুটবলে হালি হালি গোল করতে পারেন সাবিনা খাতুন। কেএফসি মহিলা ফুটবলের চূড়ান্ত পর্বে কাল জাতীয় দলের এই স্ট্রাইকার এক ম্যাচে একাই করেছেন ১২ গোল!
কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাবিনার নৈপুণ্যে বিজেএমসি ২১-০ গোলে বিধ্বস্ত করেছে রাজবাড়ীকে। বিজেএমসির লিপি ৪টি, স্বপ্না ২টি, মুক্তা ও রত্না ১টি করে গোল করেছেন। অন্য ম্যাচে ময়মনসিংহ ৬-০ গোলে হারিয়েছে রংপুরকে। জয়ী দলের সাজেদা ২টি, মার্জিয়া, সাবরিনা, মারিয়া ও সেলিনা ১টি করে গোল করেছেন।