বিজ্ঞাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল বিশ্বকাপের সময় নিজের বাড়ি আগন্তুকদের কাছে ভাড়া দেবেন বলে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছিলেন রোনালদিনহো। এবার ক্লাবের মালিকানা বিক্রির জন্য সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামের আশ্রয় নিলেন জাতীয় দলে রোনালদিনহোরই সাবেক সতীর্থ রিভালদো। ভাবছেন, রিভালদো আবার কবে ক্লাবের মালিক হলেন? ১৯৯৩ সালে যে ক্লাবে খেলেছিলেন, ৪১ বছর বয়সে সর্বশেষ যে ক্লাবে খেলে ক্যারিয়ারের ইতি টেনেছেন, ছয় বছর ধরে রিভালদো সেই মোগি মিরিম স্পোর্তের সভাপতি। ক্লাবের একটা ছবির সঙ্গে একটা লেখা জুড়ে দেওয়া পোস্টে ক্লাবের ক্রেতা খুঁজেছেন, ‘আমি রিভালদো, মোগি মিরিমের বর্তমান মালিক, ব্যক্তিগত কারণে আমি নতুন মালিক খুঁজছি।’ রিভালদোর এই আবেদনে নিশ্চয়ই সাড়া দেবেন অনেকে? এএফপি।