বিতর্কে মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাবন সফর করে বেশ কড়া সমালোচনাই শুনতে হচ্ছে লিওনেল মেসিকে। গিয়েছিলেন আফ্রিকান নেশনস কাপের ফাইনালের স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে। কিন্তু সমালোচকেরা বলছেন, তাতে উজ্জ্বল হয়েছে দেশটির স্বৈরশাসক আলী বঙ্গোর ভাবমূর্তি। বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা আলী বঙ্গোর সরকারের বিরুদ্ধে রয়েছে শিশু বলিদানের মতো বর্বর কাজে নীরব সম্মতির অভিযোগ। মেসির গ্যাবন সফরকে বঙ্গো পরিবারের প্রতি সমর্থন হিসেবেই দেখছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএফ। নির্বাচনের বৈতরণি পার হতে শিশু বলিদানের মতো নৃশংস একটি আচার পালন করেন গ্যাবনের অনেক রাজনীতিবিদ। অভিযোগ আছে, সরকারও এসব হত্যাকাণ্ডের তদন্তে তেমন উৎসাহী নয়। গ্যাবনের শিশু হত্যার বিরুদ্ধে মেসির বিবৃতি দাবি করেছে সংস্থাটি। মার্কা।