বিদায় বললেন এবার মার্টেসেকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৪ বিশ্বকাপজয়ী জার্মানির আরও এক ফুটবলার বিদায় বললেন আন্তর্জাতিক ফুটবলকে। পার মার্টেসেকার! ক্লাব ফুটবল নিয়ে আরও মনোযোগী হওয়ার জন্যই আর্সেনালের সেন্টার ব্যাক গত শুক্রবার দিয়ে দিলেন অবসরের ঘোষণা। জাতীয় দলের জার্সিতে ১০৪টি ম্যাচ খেলা ২৯ বছর বয়সী মার্টেসেকারের আগে বিশ্বকাপজয়ী জার্মান দলের ফিলিপ লাম ও মিরোস্লাভ ক্লোসা বিদায় জানিয়েছেন জাতীয় দলকে। এএফপি, রয়টার্স।