বিদায় বললেন মার্তেসেকারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্তেসেকার
মার্তেসেকার

ফিলিপ লাম, মিরোস্লাভ ক্লোসার পর তৃতীয় জার্মান ফুটবলার হিসেবে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দিলেন পার মার্তেসেকারও। ১০৪টি আন্তর্জাতিক ম্যাচে জার্মানির জার্সি গায়ে চড়ানো এই ফুটবলার বিশ্বকাপ জেতার পর এই মুহূর্তে মনোযোগী হতে চান নিজের ক্লাব ক্যারিয়ার নিয়ে।

বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক ক্যারিয়ারে তাঁর চাওয়া-পাওয়ার আর কিছুই নেই। মার্তেসেকার নিজের জায়গাটি ছেড়ে দিতে চান নতুন তারকাদেরই, ‘এই মুহূর্তে আন্তর্জাতিক ফুটবলে আমার পাওয়ার আর কিছুই নেই। বিশ্বকাপটা জেতা হয়ে গেছে। নতুনদের জায়গা ছেড়ে দিতে চাই। এখন আমি মনোযোগী হতে চাই ক্লাব ক্যারিয়ারে। আর্সেনালকে জেতাতে চাই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা।’ এএফপি