বিদায়ী 'পার্টি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নতুন নির্বাচনের মাধ্যমে নয়া সভাপতি খুঁজে নেবে ফিফা। কিন্তু তর যেন সইছে না অনেকের। আরও আগেই ফিফা থেকে সেপ ব্ল্যাটারের বিতাড়ন চান তাঁরা। ১ ডিসেম্বর জুরিখে ব্ল্যাটারের বিদায়ী উৎসব করার ঘোষণাও দেওয়া হয়েছে ফেসবুকের মাধ্যমে। ‘লিভিং পার্টি ফর সেপ ব্ল্যাটার’ নামে একটি ফেসবুক পেজও খোলা হয়েছে। যেখানে ব্ল্যাটারের বিদায়ী উৎসবে উপস্থিত থাকার আমন্ত্রণও আছে। সাড়াও মিলছে ভালো। এ পর্যন্ত ২১ হাজার ব্ল্যাটারবিরোধী উপস্থিত থাকার কথা জানিয়েছেন ওই উৎসবে। এটির আয়োজক হল্যান্ডের ফুটবল সমর্থক রডনি বোভুইজেন। ব্যাপারটা নজরে আসায় জুরিখ পুলিশ যোগাযোগের চেষ্টা করছে ‘বিদায়ী উৎসবে’র আয়োজকদের সঙ্গে। রয়টার্স।