বিদেশি টিডি আসছে ফুটবলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ফুটবল ফেডারেশন শিগগিরই জাতীয় দলের জন্য নতুন কোচ চূড়ান্ত করে ফেলছে। বাফুফে এবার নিয়োগ দিতে যাচ্ছে একজন বিদেশি টেকনিক্যাল ডিরেক্টর (টিডি)। আর সেই ভদ্রলোক হতে পারেন পল স্মালি। কাল ঢাকায় এসেই ফেডারেশন কাপের ফাইনাল দেখেছেন এই অস্ট্রেলিয়ান। দুই পক্ষের আলাপ-আলোচনা চলবে আগামী কয়েক দিন। খুব সম্ভবত এই পল স্মালিকেই বেছে নেবে বাফুফে। সদস্যদেশগুলোকে টেকনিক্যাল ডিরেক্টর নিতে উদ্বুদ্ধ করছে ফিফা এবং এই খাতে আর্থিক অনুদানও দেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। টেকনিক্যাল ডিরেক্টর পদে কাজ করার অভিজ্ঞতা আছে পলের। এর আগে তিনি নিউজিল্যান্ডের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন। বর্তমানে ফুটবল অস্ট্রেলিয়া ও এএফসির ‘এ’ ও ‘বি’ কোচেস ট্রেনিং করাচ্ছেন। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে পোর্টসমাউথের বয়সভিত্তিক দলকে প্রশিক্ষণ দিয়েছেন।