বিদেশি ফুটবলারের কোটা কমছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশিদের ভিড়ে স্থানীয় ফুটবলাররা মাঠে নামার সুযোগই পান না বেশির ভাগ সময়। এমন অভিযোগ বরাবর করে আসছেন স্থানীয় ফুটবলাররা। এবার তাঁদের দুঃখ বুঝতে পেরেছে বাফুফে। আগামী মৌসুম থেকে বিদেশি ফুটবলারের কোটা কমছে, কাল বাফুফের পেশাদার লিগ কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
শুধু নিবন্ধনই নয়, মাঠের খেলোয়াড় কোটাও কমবে। তবে কতজন বিদেশি কমানো হবে, সেই সংখ্যা এখনো ঠিক হয়নি, ঈদের পর লিগ কমিটির সভায় তা চূড়ান্ত হবে। কাল এ বিষয়টা ক্লাব কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া অনূর্ধ্ব-১৮ ক্লাব টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ ঠিক হয়েছে আগামী ২৫ আগস্ট।