বিদেশে দুঃসময় কাটবে রাসেলের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরোয়া ফুটবলে দুঃসময় যাচ্ছে শেখ রাসেল ক্রীড়াচক্রের। এখন পর্যন্ত লিগের ছয় ম্যাচের পাঁচটিতেই হেরেছে, ড্র করেছে একটিতে। তবে আন্তর্জাতিক টুর্নামেন্টে গিয়ে নিশ্চয়ই এই দুঃসময় কাটিয়ে উঠতে চাইবে দলটি। এএফসি কাপ বাছাইপর্বের প্লে-অেফ আজ ভুটানের থিম্মুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় প্রথম ম্যাচে শেখ রাসেল মুখোমুখি হবে চীনা তাইপের টাটুং এফসির সঙ্গে।