বিদ্যুৎ নেই, খেলাও নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল বাছাইপর্বে আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি ভারত-বাংলাদেশ। গোলশূন্য স্কোরলাইনে শেষ হলো প্রথমার্ধের খেলা। কিন্তু বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো না যথাসময়ে।

শুরু হবে হবে কী করে? লোডশেডিংয়ে প্রায় আধঘণ্টা বঙ্গবন্ধু স্টেডিয়াম ডুবে থাকল আঁধারে। ম্যাচও তাই বন্ধ! খেলা শুরু হলো নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর। এমন একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ম্যাচ চলার সময় লোডশেডিংয়ে প্রশ্নের মুখে তুলেছে আয়োজকদের ব্যবস্থাপনা নিয়েই।
মাঠের খেলায় বাংলাদেশের পারফরম্যান্সও বলার মতো নয়। সর্বশেষ, ৫৬ মিনিটে স্কোরলাইন ০-০।