প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার হয়ে এক মৌসুমে রেকর্ড ছয়টি শিরোপা জিতেছিলেন। দায়িত্ব নেওয়ার পর থেকে বায়ার্ন মিউনিখও বুন্দেসলিগায় অপ্রতিরোধ্য। বিশ্বের সেরা না হতে পারেন, পেপ গার্দিওলা সেরাদের একজন তো বটেই। তবে বায়ার্ন কোচ সেটা মানতেই চান না, ‘আমি বিশ্বের সেরা কোচ নই। আমি শুধু এখানে আমার খেলোয়াড়দের সাহায্য করতে এসেছি। তাদের ওপর আমার অনেক আস্থা আছে।’ এই মৌসুমে বায়ার্নকে হাতছানি দিচ্ছে বুন্দেসলিগা, জার্মান কাপ, চ্যাম্পিয়নস লিগের শিরোপাত্রয়ী। গার্দিওলা স্বীকার করলেন, ‘আমি বায়ার্নে আসার পর সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। পরের কয়েক মাস আমার জন্য বিশাল একটা চ্যালেঞ্জ।’ গোলডটকম।