বিপাকে হেমন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসকে কাল কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নতুন কোচ ফাবিও লোপেজের আবাসিক ক্যাম্প শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর। কিন্তু চার দিন পেরিয়ে গেলেও ক্যাম্পে যোগ দেননি জাতীয় দলের তরুণ এই মিডফিল্ডার। ঢাকার বাইরে ‘খ্যাপ’ খেলার অভিযোগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাফুফে। জাতীয় দলের অনুশীলন বাদ দিয়ে খ্যাপ খেলার জন্য হয়তো শাস্তিই অপেক্ষা করছে হেমন্তের জন্য।