বিপ্লবের ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ মারুফুল হক সম্প্রতি জাতীয় দলের ম্যাচে ড্রেসিংরুমে দেখলেন, মোনায়েম রাজু আর ওয়ালী ফয়সাল হাসাহাসি করছেন। কী ব্যাপার, ‘হাসছ কেন তোমরা?’ কোচকে রাজুর উত্তর, ‘স্যার, ওয়ালীকে আপনি ৩৪ নম্বর জার্সি দিয়েছেন, ওনার বয়সও ঠিক ৩৪!’ মারুফুল নাকি ওয়ালীর বয়সের ব্যাপারটা জানতেনই না। এবার শেখ রাসেলের গোলরক্ষক বিপ্লবকে ২১ নম্বর জার্সি দিলেন মারুফ। এবং এখানেও বিস্ময়। বিপ্লব বললেন, ‘আমার তো ঘরোয়া শীর্ষ লিগে ২১ বছর চলছে, মারুফ ভাই এবার আমাকে ২১ নম্বর জার্সি দিয়েছেন।’ ১৯৯৫ সালে আবাহনী দিয়ে বিপ্লবের শুরু। বিষয়টা কাল শেখ রাসেলের কোচের দৃষ্টিতে আনলে চমকেই উঠলেন তিনি, ‘ওমা, তাই নাকি! জানতাম না তো! বিপ্লবের ২১ বছর চলছে লিগে, এটা এখনই শুনলাম!’ একেই বলে কাকতালীয় ব্যাপার!