বিবৃতিতে বার্সেলোনা যা বলল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমর্থকদের ফটোশপে বানানো এই ছবিটাই তাহলে সত্যি হতে চলেছে!
সমর্থকদের ফটোশপে বানানো এই ছবিটাই তাহলে সত্যি হতে চলেছে!

নেইমার চলে যাচ্ছেন। অনেক নাটকের পর বার্সেলোনাও আজ বিকেলে স্বীকার করে নিয়েছে এ খবর। আজ বাংলাদেশ সময় বিকেল পৌনে ৫টায় নিজেদের ওয়েবসাইটে নেইমারের দলবদলের ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে বার্সেলোনা। সেই বিবৃতি দেওয়া হলো এখানে:

>নেইমার ও তাঁর বাবা আজ সকালে এফসি বার্সেলোনা থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। আজ ক্লাব প্রাঙ্গণে এক সভায় তাঁরা এ সিদ্ধান্ত জানান। এ পরিস্থিতিতে ক্লাব জানিয়ে দিয়েছে, ক্লাব ছাড়তে চাইলে খেলোয়াড়কে তাঁর চুক্তি অনুযায়ী বাই আউট ক্লজের (১ জুলাইয়ের পর থেকে যা ২২২ মিলিয়ন ইউরো) পুরোটা দিতে হবে। এ ছাড়া চুক্তি নবায়নের (গত বছর চুক্তি নবায়ন করেছিলেন নেইমার) যে বোনাস দাবি করা হচ্ছে, সেটা আপাতত নোটারিতে রেখে দেওয়া হবে। দলবদলের পুরো ব্যাপারটি সমাধা না হওয়া পর্যন্ত সেভাবেই রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। নেইমার এখনো বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ। তবে তাঁকে অনুশীলনে অংশ নেওয়ার বাধ্যবাধকতা থেকে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়েছে। সূত্র: এফসি বার্সেলোনা ওয়েবসাইট।