বিমান থেকে জরুরি নামতে হলো তাঁদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনেরবাচের খেলোয়াড়দের নিয়ে প্লেনটা যাচ্ছিল ম্যানচেস্টারের উদ্দেশে। ইউরোপা লিগের গ্রুপপর্বে আজ ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে খেলা তুরস্কের ক্লাবটির। কিন্তু মধ্যপথেই থামল বিমান। জরুরি অবতরণ বুদাপেস্টের বিমানবন্দরে। কেন? বিমানের জানালায় ফাটল দেখা দিয়েছে!

ফাটল কেন, সেটি জানিয়ে ফেনেরবাচে টুইট করেছে, ‘ইংল্যান্ডের ম্যানচেস্টারের উদ্দেশে রওনা দেওয়া ফেনেরবাচের ফ্লাইটটির ককপিটের জানালায় একটি পাখির সঙ্গে ধাক্কা লাগায় জরুরি অবতরণ করতে হয়েছে।’ বুদাপেস্ট বিমানবন্দরের মুখপাত্রও জানিয়েছেন, ‘জানালায় ফাটল ধরায় কেবিনের বাতাসের চাপ অনেক কমে গেছে।’

তবে বিপদ কিছু হয়নি। বিমানটি নিরাপদেই অবতরণ করেছে। পরে অন্য একটি বিমান এসে নিয়ে যাওয়ার কথা ছিল ফেনেরবাচের খেলোয়াড়দের। এএফপি।