বিরক্ত রোনালদো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলশূন্য ড্র। দল তো বটেই, তিনিও নিষ্ফলা। মেজাজ খুব একটা ভালো ছিল না ক্রিস্টিয়ানো রোনালদোর। এর মধ্যে দলের বেরসিক চিকিৎসক এসে জানালেন, ‘ডোপ টেস্ট দিতে হবে’। শুনে তো সিআর সেভেন রেগেমেগে আগুন, ‘সব সময়ই আমি, সব সময়ই আমি! ফল তো ওই একই, নাকি?’ দুজনের এ আলাপচারিতা আবার ধরা পড়েছে সাংবাদিকের ভিডিও ক্যামেরায়। আর যায় কোথায়, বাতাসের বেগে তা ছড়িয়ে পড়েছে চারদিকে। অবশ্য দ্বৈবচয়ন পদ্ধতিতে ডোপ টেস্টের জন্য খেলোয়াড়দের বেছে নেওয়ার সময় বেশির ভাগ ক্ষেত্রেই কেন তাঁর নাম ওঠে—এ নিয়ে বিরক্ত প্রকাশ করেছিলেন লিওনেল মেসিও।