প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবাই যখন বড়দিনের ছুটিতে, তখন মাঠে নামতে কেমন লাগে? তাও আবার ৪৮ ঘণ্টার মধ্যে খেলতে হয় দুটি ম্যাচ! ব্যাপারটা নিয়ে নিজের বিরক্তিটা রাখঢাক না রেখেই জানিয়ে দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ লুই ফন গাল। মজার ব্যাপার, ফন গালের সঙ্গে অনেকেই একমত হলেও উলটো সুরে গাইছেন তাঁরই স্বদেশি। ইয়োহান ক্রুইফ বলছেন, এই ব্যবস্থার সঙ্গে ফন গালের মানিয়ে চলা উচিত। ক্রুইফের যুক্তি, এটাই ইংল্যান্ডের ঐতিহ্য। খেলোয়াড়দের ওপর চাপ গেলেও দর্শকেরা এ সময় খেলা দেখাটা দারুণ উপভোগ করেন। ইংলিশ লিগের তুঙ্গস্পর্শী জনপ্রিয়তার অনেকগুলো কারণের একটিও এটি। এখন কি ফন গাল ‘যস্মিন দেশে যদাচার’
কথাটা মেনে নেবেন? এএফপি।