বিলম্বে ধন্যবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘাড়ধাক্কা কথাটা একটু বাড়াবাড়ি হয়ে যায়, তবে চেলসি থেকে হোসে মরিনহোকে তো একরকম তাড়িয়েই দেওয়া হয়েছে। দুই মাস পরে এখন চেলসি এখন হয়তো ভাবছে, কাজটা একটু অন্যায় হয়ে গেছে। নইলে বিদায় করে দেওয়ার এত দিন পর তাঁকে ধন্যবাদজ্ঞাপক চিঠি দেওয়া কেন? কৃতজ্ঞতা প্রকাশের জন্য কি এত সময় লাগে? শুধু চিঠি নয়, চেলসি অবশ্য কিছু তাদের জেতা কিছু ট্রফির রেপ্লিকাও পাঠিয়েছে মরিনহোকে। গত মৌসুমে চেলসিকে প্রিমিয়ার লিগ ও লিগ কাপের শিরোপা এনে দিয়েছিলেন মরিনহো। সেই দুটি ট্রফিই পৌঁছে দেওয়া হয়েছে সাবেক কোচের ঠিকানায়। শুধু মরিনহো নন, সব খেলোয়াড় ও কোচিং দলের অন্য সদস্যদেরও দেওয়া হয়েছে এই দুটি ট্রফির রেপ্লিকা। কিন্তু এসবে কি মরিনহোর মন ভেজানো গেছে? মেইল অনলাইন।