প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্বকাপ ফুটবলে সফলতম দলটির নাম ব্রাজিল। ক্লাব বিশ্বকাপেও সবচেয়ে সফল পেলে-গ্যারিঞ্চা-রোনালদোদের দেশ। ব্রাজিলিয়ান ক্লাবগুলো ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে ২০০০ সালে শুরু হওয়া বৈশ্বিক এই টুর্নামেন্টে। করিন্থিয়ানস জিতেছে দুবার (২০০০, ২০১২), সাও পাওলো (২০০৫) ও ইন্টারন্যাসিওনাল (২০০৬) একবার করে। ইতালির সিরি ‘আ’ ও স্পেনের লা লিগা আছে ফুটবল ব্রাজিলেইরাওয়ের পরই। দুবার করে বিশ্বকাপ জিতেছে এই দুই লিগের ক্লাব। স্পেনে দুটি শিরোপাই এনেছে বার্সেলোনা (২০০৯, ২০১১)। মিলানের দুই ক্লাব এসি মিলান (২০০৭) ও ইন্টার মিলান (২০১০) দুটি শিরোপা উপহার দিয়েছে ইতালিকে। এ ছাড়া চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড (২০০৮) ও জার্মানির বায়ার্ন মিউনিখ (২০১৩)।