প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফা সভাপতি নির্বাচনের পর বিশ্বকাপের দলসংখ্যা বা ভেন্যুতে কোনো প্রভাব পড়বে কিনা প্রশ্ন উঠেছিল। ফিফা মহাসচিব জেরোম ভাল্কে কাল নিশ্চিত করেছেন, পরের দুই বিশ্বকাপের ভেন্যু রাশিয়া ও কাতারই থাকছে। পরে ব্ল্যাটার জানিয়েছেন, পরের দুই বিশ্বকাপ ৩২ দলেরই থাকছে। তার মানে ইউরোপের ১৩টি দলই থাকছে বিশ্বকাপে। আফ্রিকার থাকছে পাঁচটি। এশিয়া ও দক্ষিণ আমেরিকার থাকছে চারটি করে আর থাকছে একটি করে প্লে-অফের সুযোগ। উত্তর আমেরিকার তিনটি দলের পাশাপাশি একটি খেলবে প্লে-অফ, আর ওশেনিয়াও পাচ্ছে প্লে-অফের সুযোগ। এএফপি।