বিশ্বকাপ খেলা কোরিয়াকে হারাল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আক্রমণে বাংলাদেশ। ফাইল ছবি
আক্রমণে বাংলাদেশ। ফাইল ছবি
  • থাইল্যান্ডে অনুষ্ঠিত যুব হকির বাছাইপর্বে তৃতীয় হয়েছে বাংলাদেশ
  • শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-৪ গোলে জিতেছে বাংলাদেশ
  • তবে এবার যুব অলিম্পিক খেলার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের
  • গতবার রানার্সআপ হয়ে যুব অলিম্পিকে খেলেছিল বাংলাদেশ

সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৯-২ গোলে হেরে যুব অলিম্পিকে খেলার স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশের। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সবাইকে চমকে দিয়ে বাংলাদেশের যুবারা জয় তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। চারবারের এশীয় চ্যাম্পিয়ন আর বিশ্বকাপ খেলা দলটিকে যুবারা হারিয়েছে ৫-৪ গোলে। বাছাইপর্বে গতবারের রানার্সআপ বাংলাদেশ এবার ফিরছে তৃতীয় হয়ে।
কোরিয়ার বিপক্ষে শুরু থেকেই দুর্দান্ত ছিল বাংলাদেশ। ‘ফাইভ এ সাইড’ ম্যাচে আবেদ উদ্দিন, মেহেদী হাসান, সারোয়ার ও সবুজের গোলে ৪-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর কোরিয়া পর পর ৩ গোল করে ম্যাচ জমিয়ে দেয়। পরে বাংলাদেশের সবুজ গোল করলে ৫-৩ হয়। ম্যাচ শেষ হওয়ার আগে ব্যবধান কমায় কোরিয়া।
গ্রুপ পর্বে বাংলাদেশ সিঙ্গাপুরকে ১০-৪, চায়নিজ তাইপেকে ১২-২ এবং কম্বোডিয়াকে ২০-০ গোলে পরাজিত করে। মালয়েশিয়ার কাছে ৭-৪ গোলে হেরে আর পাকিস্তানকে ৩-৩ গোলে রুখে দিয়ে নিশ্চিত হয়েছিল সেমিফাইনাল। শেষ চারে বাংলাদেশ ভারতের কাছে বিপক্ষে উড়ে যায় ৫-৪ গোলে।