বিশ্বকাপ: নিশ্চিত হলো ২৩ দল, বাকি রইল ৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয়টি কনফেডারেশনস থেকে বাছাইপর্বের ধাপ পেরিয়ে মোট ৩১টি দল জায়গা করে নেবে ২০১৮ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে। স্বাগতিক হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলবে রাশিয়া। বাছাইপর্বের এ পথ পর্যন্ত আসুন দেখে নিই কোন কোন দল নিশ্চিত করেছে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব:
এশিয়া (এএফসি): ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরব।
ইউরোপ (উয়েফা): বেলজিয়াম, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আইসল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, রাশিয়া, সার্বিয়া ও স্পেন।
আফ্রিকা (সিএএফ): মিসর ও নাইজেরিয়া।
কনকাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান): কোস্টারিকা, মেক্সিকো ও পানামা।
দক্ষিণ আমেরিকা (কনমেবল): ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা ও কলম্বিয়া।