বিশ্বকাপ ফুটবলে এশিয়ার ছয়?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৮২ সালে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া হলো ২৪টি দল অংশ নেবে ফুটবল বিশ্বকাপে। তিন আসর পেরিয়ে ফ্রান্স বিশ্বকাপেই সংখ্যাটি ৩২ হয়ে গেল। কারণ, বিশ্বজুড়ে ফুটবলের ক্রমবর্ধমান জনপ্রিয়তা। নবনির্বাচিত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অবশ্য এতেও সন্তুষ্ট নন। ৪০ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করতে চান তিনি।
দক্ষিণ কোরিয়ার সিউলে স্পনসরদের সঙ্গে সাক্ষাৎ করতে এসে সেটি আবারও জানালেন ইনফান্তিনো। ২০২৬ বিশ্বকাপেই ৪০ দলের বিশ্বকাপের স্বপ্ন দেখছেন তিনি। সে ক্ষেত্রে বিশ্বকাপে এশিয়া থেকে অংশগ্রহণ করা দলের সংখ্যা বাড়তে পারে। বর্তমানে এশিয়া থেকে ৪টি দল সরাসরি বিশ্বকাপ খেলতে পারে। আরেকটি দলের সুযোগ থাকে প্লে-অফ খেলে বিশ্বকাপে যাওয়ার। ৪০ দলের বিশ্বকাপে সংখ্যাটি বাড়িয়ে কমপক্ষে ৬টি করার ইচ্ছে ইনফান্তিনোর। সূত্র: রয়টার্স।