বিশ্বকাপ বাছাইয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত ম্যাচে এক ড্র, ছয় হার। দুর্দশার এক বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ গোল দিয়েছে মাত্র ২টি, খেয়েছে ২৪টি। নিজেদের বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের ইতিহাসে বাংলাদেশ এবারের চেয়ে বেশি গোল খেয়েছে শুধু একবার। ১৯৯৪ বিশ্বকাপের বাছাইপর্বে আট ম্যাচে ২৮ গোল খাওয়ার রেকর্ড অবশ্য এবার হুমকির মুখে। আগামী মার্চে জর্ডানের বিপক্ষে আরেকটি বিপর্যয় না হলেই হয়! সেবার বাংলাদেশ জাপানের কাছে দুই ম্যাচে খেয়েছিল ১২ গোল (০-৮ ও ১-৪)। সংযুক্ত আরব আমিরাতও এক ম্যাচে দিয়েছিল ৭ গোল। এবার বাংলাদেশ প্রতিপক্ষের জালে বল পাঠাতে পেরেছে মাত্র ২ বার। বাছাইপর্বে দুইয়ের বেশি ম্যাচ খেলেছে, এমন আসরে এর আগে বাংলাদেশ সর্বনিম্ন ৪ গোল করেছিল তিনবার—১৯৮৬, ১৯৯০ ও ১৯৯৮ বিশ্বকাপের বাছাইপর্বে।