বিশ্বাসই করতে পারছেন না এনরিকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুয়ারেজ-নেইমার পূরণ করতে পারেননি মেসির অভাব। ছবি: রয়টার্স।
সুয়ারেজ-নেইমার পূরণ করতে পারেননি মেসির অভাব। ছবি: রয়টার্স।

সেভিয়ার বিপক্ষে ২০০৭ সালের পর এই প্রথম হারের লজ্জা মাথায় নিল বার্সেলোনা। লিওনেল মেসি না থাকার কারণে বার্সেলোনার এই অবস্থা সেটা কী করে বলেন কোচ লুইস এনরিকে! মেসিবিহীন ফরোয়ার্ড লাইনও সেভিয়ার গোলে ২৮টি শট নিল! সুয়ারেজ-নেইমাররা ব্যতিব্যস্ত রাখলেন প্রতিপক্ষের রক্ষণব্যূহকে। কিন্তু তারপরেও জয়টা থাকল দূর দিগন্তেই! এই হারে সত্যিই কিছু বলার নেই এনরিকের।
বার্সেলোনা কোচ অবশ্য বুঝতে পারছেন না কীভাবে তাঁর ফরোয়ার্ড লাইন এমন দৃষ্টিকটুভাবে সুযোগগুলো নষ্ট করল। তিনবার বার পোস্টে লেগে বল ফেরত আসার পর খুব কম দলই জয়ের স্বপ্ন দেখতে পারে। কিন্তু সেভিয়ার গোলপোস্টে ২৮টি শট নেওয়া আর তা থেকে মাত্র একটি গোল পাওয়া (তাও আবার পেনাল্টি মারফত) এনরিকের কপালে ভাঁজ ফেলে দিচ্ছেই। এনরিকের কপালে সবচেয়ে বেশি কুঁচকে দিচ্ছে তাঁর নিজ দলের ওই নড়বড়ে রক্ষণভাগই।
মেসির অনুপস্থিতি নিয়ে কথাই বলতে চাননি এনরিকে, ‘আমার দলে মেসি ছাড়াও অন্য খেলোয়াড়েরা আছে, যাদের সবারই আছে সর্বোচ্চ পর্যায়ে খেলার অভিজ্ঞতা।’ দলের অন্যান্য তারকার ওপর এনরিকে যে যথেষ্ট ক্ষুব্ধ, সেটা আকারে-ইঙ্গিতে কাল বুঝিয়েই দিয়েছেন তিনি, ‘একজন কোচ হিসেবে আমি সব সময়ই চাইব আমার দলের ফরোয়ার্ড লাইন অনেক বেশি গোলের সুযোগ তৈরি করবে। যত বেশি গোলের সুযোগ তৈরি হবে দলের প্রতিভাবান খেলোয়াড়দের সেই সুযোগগুলো কাজে লাগানোর সম্ভাবনাও তত বেড়ে যাবে। প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে সাধারণ খেলোয়াড়দের পার্থক্যটা এই জায়গাতেই।’
সেভিয়ার বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে সেই পার্থক্যটা আর থাকল কই!