বিশ্বের সবচেয়ে বাজে দলের কাছে হার রোনালদোর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই উচ্ছ্বাস দেখে কে বলবে ম্যাচ হেরেছে তারা!
এই উচ্ছ্বাস দেখে কে বলবে ম্যাচ হেরেছে তারা!

টুইটটা কি ক্রিস্টিয়ানো রোনালদো দেখেছেন? ভারচুয়াল দুনিয়ায় সক্রিয় রোনালদো দেখে থাকলেও থাকতে পারেন। হয়তো মুখে স্মিত হাসিও ফুটে উঠতে পারে। বলতে পারেন, ‘মজা লস!’
বিশ্বের সবচেয়ে ‘বাজে’ দলগুলোর একটি সান মারিনো। মাত্র কদিন আগেও ফিফা র‍্যাঙ্কিংয়ে সবার শেষে ছিল তাদের জায়গা। ইউরো বাছাইয়ে ​এস্তোনিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে ২০৮ থেকে ১৯৩-এ উঠে এসেছে। তবুও ‘বাজে’ লিখতে গিয়ে ঊর্ধ্ব কমা দিতে হচ্ছে, কারণ ‘পরাজয়ে ডরে না বীর’ প্রবচনটিকে সার্থক করেছে ২৪ বর্গ মাইলের ছোট্ট দেশটি।
মেরেকেটে ৩২ হাজার জনসংখ্যার সান মারিনো জয় তো দূরের কথা, গোলের দেখাই পায় কালেভদ্রে। কিন্তু প্রতিটা ম্যাচই তারা উপভোগ করে। খেলার আনন্দে খেলে। ইতালি-ইল্যান্ড-পর্তুগালদের মতো ইউরো​পীয় শক্তির সামনে পড়েও এতটুকু কাঁপে না।

এই সেই টুইট।
এই সেই টুইট।

২০০৪ সালের পর থেকে কোনো ম্যাচেই জেতেনি এই দেশটি। সত্যি বলতে কি, দেশটি তাদের ফুটবল ইতিহাসে একটি ম্যাচই জিতেছে। ২০০৪ সালে লিকটেনস্টেইনের বিপক্ষে ১-০ গোলে। চারদিকে ইতালি বেষ্টিত এই দেশটি কাল ২-১ গোলে লিথুয়ানিয়ার কাছে হারল। কিন্তু তবুও তাদের সে কী উচ্ছ্বাস! আগের ম্যাচে ইংল্যান্ডের কাছে আধডজন গোল খাওয়া সান মারিনো যে ৫৫ ​মিনিটে ১-১ সমতা ফিরিয়ে এনেছিল। শেষ পর্যন্ত লিথুয়ানিয়া ২-১ গোলে জিতলেও সান মারিনিজরা হাসি মুখে মাঠ ছেড়েছে। ৩৪ ম্যাচ পর এই প্রথম যে বিদেশের মাটিতে গোল পেল তারা!
সবই বোঝা গেল। কিন্তু এর সঙ্গে রোনালদোর সম্পর্কটা কোথায়? মজা এখানেই। কালকের ম্যাচটির পর সান মারিনো ফুটবল দলের অফিসিয়াল​ টুইটার থেকে মজার একটি টুইট করা হয়েছে। টুইটের ভাষ্য, সেপ্টেম্বরে সান মা​রিনোর গোল সংখ্যা ১। সেপ্টেম্বরে রোনালদোর গোল সংখ্যা ০। অতএব সান মারিনো গ্রেটার দ্যান রোনালদো!