বুন্দেসলিগা ও সিরি ‘আ’কে যেন নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলল বায়ার্ন মিউনিখ ও জুভেন্টাস। দিন কয়েক আগে টানা পঞ্চমবারের মতো সিরি ‘আ’ জিতল জুভেন্টাস। পরশু জার্মানির প্রথম ক্লাব হিসেবে টানা চতুর্থবার বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন হলো বায়ার্ন মিউনিখ। ইতালিয়ান পরাশক্তিরা ৩২তম বারের মতো লিগ চ্যাম্পিয়ন হলো এবার। ১৯৬৩-৬৪ মৌসুমে বুন্দেসলিগা চালু হওয়ার পর এবার ২৫তম শিরোপা জিতল বায়ার্ন। লিগ জয়ের বিশ্ব রেকর্ড থেকে এখনো অবশ্য অনেক দূরে অবস্থান দল দুটির। সবচেয়ে বেশি লিগজয়ীদের তালিকায় শীর্ষ দশেও নেই জুভ ও বায়ার্ন। ৫৪ বার লিগ চ্যাম্পিয়ন হয়ে যে তালিকায় সবার ওপরে স্কটল্যান্ডের গ্লাসগো রেঞ্জার্স। গোটা ফুটবল-বিশ্বে আর একটি মাত্র ক্লাবেরই লিগ জয়ের ফিফটি আছে—উত্তর আয়ারল্যান্ডের লিনফিন্ড এফসি।
সবচেয়ে বেশি লিগজয়ী ফুটবল ক্লাব
দেশ
৫৪ রেঞ্জার্স স্কটল্যান্ড
৫১ লিনফিল্ড উ. আয়ারল্যান্ড
৪৯ পেনারল উরুগুয়ে
৪৬ সেল্টিক স্কটল্যান্ড
৪৫ ন্যাসিওনাল উরুগুয়ে