বিশ্রাম নেবেন এনরিকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজটা যতই আনন্দের হোক, একেবারে বিশ্রাম ছাড়া কি করে যাওয়া যায় নাকি! কেউ কেউ অবশ্য পারেন। আবার পেপ গার্দিওলা ও কার্লো আনচেলত্তিরা যেমন অন্য দলের। বার্সেলোনা ছেড়ে বায়ার্ন মিউনিখের দায়িত্ব নেওয়ার আগে এক বছর বিশ্রাম নিয়েছিলেন গার্দিওলা। রিয়াল ছেড়ে বায়ার্নের দায়িত্ব নেওয়ার আগে আনচেলত্তিও বছরখানেক দূরে ছিলেন কোচিং থেকে। এই পথেই হাঁটতে যাচ্ছেন এখনকার বার্সা কোচ লুইস এনরিকেও। এই মৌসুম শেষে তিনি আর বার্সার দায়িত্বে থাকছেন না, এটা পুরোনো খবর। নতুন গন্তব্য কোথায়? এনরিকের জবাব, ‘এখনই অন্য কোথাও কোচিং করানোর কথা ভাবছি না। আমি এ দায়িত্বটা ছাড়ছি আসলে ক্লান্তির কারণে। সতেজ হয়ে ফেরার জন্য আমার বোধ হয় বছরখানেক লাগবে।’ গোলডটকম।