বিড়ালভীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলনে আসতে পারেননি? শরীর খারাপ ছিল, পরিবারের কেউ অসুস্থ ছিল—এ রকম অনেক কারণ হয়তো দেখানো যায়। কিন্তু মিকায়েল ফরসেলের অজুহাত শুনে জার্মান ফুটবল ক্লাব বোখুমের কোচ নিশ্চয়ই নিজের কানকে বিশ্বাস করতে পারেননি? সামান্য একটা বিড়ালের জন্য ফরসেল অনুশীলনে আসতে পারেননি! অবিশ্বাস্য মনে হলেও ঘটনা ও রকমই। সাবেক চেলসি স্ট্রাইকার ফরসেল এখন খেলেন জার্মান দ্বিতীয় বিভাগের ক্লাবটিতে। দুই দিন আগে ঘর থেকে বের হয়ে দেখেন গাড়ির পাশে একটা বিড়াল বসে আছে। ফরসেল ভয়ে আর সেদিকেই গেলেন না, তাঁর যে ভয়ানক বিড়ালভীতি! পরে বিড়ালসহ গাড়ির ছবি টুইটারে পোস্ট করে ঘটনার ‘সত্যতা’ প্রমাণ করেছেন। দি ইনডিপেনডেন্ট।