বিয়েতে কী খাওয়াচ্ছেন মেসি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে নেই এ ছবিতে! সেস্ক ফ্যাবিগ্রাস, বুসকেটস, জর্ডি আলবা, ইতো, জাভি, পুয়োল—সবাই হাজির। তাঁদের ঘরনিরাও আছেন এখানে। ছবি: ইনস্টাগ্রাম।
কে নেই এ ছবিতে! সেস্ক ফ্যাবিগ্রাস, বুসকেটস, জর্ডি আলবা, ইতো, জাভি, পুয়োল—সবাই হাজির। তাঁদের ঘরনিরাও আছেন এখানে। ছবি: ইনস্টাগ্রাম।

এ যেন স্কুলের পুনর্মিলনী। নতুন প্রজন্ম আর সোনালি অতীতে মিলেমিশে একাকার হয়ে গেছে সবাই। বার্সেলোনার দুই প্রজন্ম সব এক হয়েছে রোসারিওতে। স্পেনের উপকূলীয় এই শহরের সব তারকা এসে হাজির হয়েছে আর্জেন্টিনার এই শহরে। কারণ? আজ যে মেসির বিয়ে!

সাবেক বার্সেলোনা গোলরক্ষক পিন্টোও হাজির। মেসির সঙ্গে এক দফা খাওয়াদাওয়াও হয়ে গেছে! ছবি: ইনস্টাগ্রাম।
সাবেক বার্সেলোনা গোলরক্ষক পিন্টোও হাজির। মেসির সঙ্গে এক দফা খাওয়াদাওয়াও হয়ে গেছে! ছবি: ইনস্টাগ্রাম।

আন্তোনেল্লা রোকুজ্জোকে বিয়ে করতে নিজ শহর রোসারিওতে ফিরেছেন লিওনেল মেসি। রোসারিওর পাঁচ তারকা সিটি সেন্টারে একদম কাছের লোকজনদের ‘ঘরোয়া’ ভাবে বিবাহিত জীবন শুরু করতে যাচ্ছেন বার্সেলোনা তারকা। আর এই কাছের মানুষদের মাঝে আছেন তাঁর বর্তমান বার্সেলোনা সতীর্থরা। সাবেক সতীর্থরাও বাদ যাননি। নেইমার, লুইস সুয়ারেজদের পাশাপাশি জাভি, কার্লোস পুয়োল এমনকি স্যামুয়েল ইতোও এখন চলে এসেছেন রোসারিওতে।

দারা-পুত্র-পরিবার নিয়ে হাজির সুয়ারেজও। ছবি: এএফপি
দারা-পুত্র-পরিবার নিয়ে হাজির সুয়ারেজও। ছবি: এএফপি

এত এত তারকাকে ঠাঁই দিয়ে রোসারিও প্রস্তুতি নিয়েছে। বিশ্বসেরা তারকাদের মনোরঞ্জনের জন্য হোটেলে আছে স্পা, সুইমিং পুল। খাবারের মেন্যুতে আছে হ্যাম, পনির ও প্যাটিস। মূল কোর্স হিসেবে আর্জেন্টিনার বিখ্যাত গরুর স্টেক, সসেজ, মুরগির চপ সুয়ে। আর এত মাংসে যাঁদের আপত্তি তাঁদের জন্য থাকবে সুসি। আর সবার নিরাপত্তার জন্য বিয়ের সময়টায় পুরো এলাকা জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হবে। তবে বাইরে একটি বিশাল পর্দায় অনুষ্ঠানটি দেখানোর গুঞ্জন শোনা যাচ্ছে।

সিটি সেন্টারের পাশের এলাকাতে দাপটে ত্রাস ছড়ায় লস মোনোস নামক মাফিয়া সংঘটন। তাই বিয়ে উপলক্ষে রাখা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ছবি: এএফপি
সিটি সেন্টারের পাশের এলাকাতে দাপটে ত্রাস ছড়ায় লস মোনোস নামক মাফিয়া সংঘটন। তাই বিয়ে উপলক্ষে রাখা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ছবি: এএফপি