বিয়ের তাড়া নেই নেইমারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রুনা মারকুইজিন ও নেইমার
ব্রুনা মারকুইজিন ও নেইমার

ব্রুনা মারকুইজিনকে এখনই বিয়ে করছেন না ব্রাজিলীয় তারকা নেইমার। সম্প্রতি গ্লোবো পত্রিকাকে দেওয়া এক একান্ত সাক্ষাত্কারে ব্রুনাকে বিয়ে করার বিষয়টি নিয়ে তেমন কিছু ভাবছেন না বলেই জানিয়েছেন তিনি।
এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচেই জাতীয় দলের রেপ্লিকা জার্সিতে গ্যালারিতে দেখা গিয়েছিল ব্রুনাকে। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে জুনিগার আঘাতে তাঁর প্রিয়বর মেরুদণ্ডে আঘাত পেলে তাঁকে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়। হাসপাতালেও উদ্বিগ্ন সময় কাটাতে দেখা গেছে তাঁকে। ব্যাপারটা আলোচনায় আসে তখনই। অনেকেই বলেছিলেন, শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তাঁরা।
কিন্তু আদপে সেটা যে হচ্ছে না, সেটা তো নেইমারের মুখ থেকেই জানা গেল। কিন্তু ব্রুনাকে এখনই বিয়ে না করার নেপথ্য কারণটা কি? জানা গেছে, তিন বছর বয়সী ছেলে লুকার জন্যই নাকি ব্রুনাকে বিয়ে করছেন না নেইমার। লুকা যে আরেক মায়ের ছেলে!
নেইমারের সাবেক বান্ধবী ক্যারোলিন দান্তাসের গর্ভের সন্তান এই লুকা। নেইমার নাকি লুকাকে ‘অন্য মা’য়ের হাতে তুলে দিতে চান না। ক্যারোলিনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কটা এখনো আছে নেইমারের।
সূত্র: ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস, অস্ট্রেলিয়া।