প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের শেষ মুহূর্ত, তখনো দল পিছিয়ে। একটা গোল শোধ করতেই হবে। ব্রাইট ডিকে বল পেলেন প্রতিপক্ষ রক্ষণে। জোরে একটা কিকও নিলেন। কিন্তু এ কী, বলের সঙ্গে ডান পায়ের বুটও উড়ে গেল গোলপোস্টের দিকে! প্রতিপক্ষ গোলরক্ষক বলটা অনায়াসেই ধরে ফেললেন, কিন্তু বুটের দিকে তো আর খেয়াল ছিল না। দর্শকেরা অবাক হয়ে দেখল, উড়তে উড়তে ঠিকই বুটটা খুঁজে নিল জাল। বিস্ময়ের ধাক্কা কেটে যেতেই হাসিতে ফেটে পড়ল গ্যালারি। ওদিকে ডিকের তো ‘ধরণী দ্বিধা হও’ দশা। ঘটনাটা যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের একটা ম্যাচের। স্পোর্টিং কানসাসের সঙ্গে ম্যাচে বুট-কাণ্ডের জন্ম দিয়েছেন টরন্টো এফসির নাইজেরিয়ান স্ট্রাইকার ডিকে। মিরর।