প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলিম্পিক মার্শেইয়ের মাঠে অতিথি হয়ে গিয়েছিল ব্রাহা। ইউরোপা লিগে দুই দলের ম্যাচটা ছিল পরশু রাতে। কিন্তু ম্যাচের দিনই বিপত্তি। অনুশীলন করে আগের দিন মার্শেইয়ের স্টেডিয়ামে অতিথি ড্রেসিংরুমে জার্সি, বুট সব রেখে গিয়েছিলেন ব্রাহার খেলোয়াড়েরা। পরদিন এসে দেখেন কারও বুট নেই! কে বা কারা যেন চুরি করে নিয়ে গেছে ৪৬ জোড়া বুট! স্বাগতিক দল মার্শেই পড়ল ভীষণ লজ্জায়। সম্মান বাঁচাতে ব্রাহাকে প্রস্তাব দিল একটা বিশেষ বিমানে পর্তুগাল থেকে বুট এনে দেওয়ার। কিন্তু তখন আর সেই সময়ই ছিল না। কী আর করা, চটজলদি অতিথি ক্লাবকে ৪৬ জোড়া নতুন বুট কিনে দিয়ে কোনোরকমে মান বাঁচালেন তাঁরা। ম্যাচটা অবশ্য মার্শেইয়ের কাছে ১-০ গোলে হেরে গেছে ব্রাহা। কে জানে, বুট হারানোর কারণেই কি না! এএফপি।