বুন্দেসলিগার সেরা মুলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলপ্রতিভা। একের পর এক গোলের ‘গোলা’ বর্ষণে প্রতিপক্ষকে বিধ্বস্ত করতেন বলে তাঁকে ডাকা হতো ‘ডার বোম্বার’ বা বোমারু। কি ক্লাব কি আন্তর্জাতিক ফুটবল—মাঠে নামলেই হয়ে উঠতেন গোলমেশিন! ক্লাব ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় বুন্দেসলিগায় কাটিয়েছেন। বুন্দেসলিগার ইতিহাসেরই অন্যতম সেরা তিনি। সম্প্রতি জার্মান দৈনিক বিল্ড সর্বকালের সেরা খেলোয়াড়েরই স্বীকৃতি দিয়েছে জার্মান কিংবদন্তিকে।
পাঠক জরিপে নয়, বিল্ড-এর জুরিবোর্ড বাছাই করেছে বুন্দেসলিগার সেরা ১০০ খেলোয়াড়কে। ওটমার হিজফেল্ড, সেপ মেয়ার, শার্লি করবেলদের মতো জার্মান ফুটবল গ্রেটদের এবং বিখ্যাত ফুটবল লেখক উইম ভোমল্যান্ডকে নিয়ে গঠিত এই জুরিবোর্ড। তাঁদের বাছাইকৃত সেরাদের সবার ওপরে জার্ড মুলার। দ্বিতীয় স্থানে ‘কাইজার’ ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। সেরা দশে ১৯৭৪ সালের ফিফা বিশ্বকাপজয়ী জার্মান দলের সদস্যদের জয়জয়কার। আছেন উলফগ্যাং ওভারাত, পল ব্রেইটনার ও সেপ মেয়ার। সেরা দশে আছেন বিশ্বকাপ জিততে না পারা উয়ে সিলার ও অলিভার খানও। এখনো বুন্দেসলিগায় খেলা যাওয়া টমাস মুলার ও মিরোস্লাভ ক্লোসারও ঠাঁই হয়েছে সেরা দশে। আইএএনএস।