বুন্দেসলিগায় গোললাইন প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ ব্রাজিল বিশ্বকাপ দেখেছে গোললাইন প্রযুক্তির ব্যবহার। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে এটি চালু হয়েছে ২০১৩-১৪ মৌসুম থেকেই। আর কোথাও প্রযুক্তিটি গৃহীত হয়নি এত দিন। তবে আগামী মৌসুম থেকে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির পেশাদার লিগ বুন্দেসলিগায়ও ব্যবহার হতে যাচ্ছে গোললাইন প্রযুক্তি। গত বৃহস্পতিবার জার্মানির শীর্ষ সারির লিগের ১৮টি ক্লাব ভোটে গৃহীত হয়েছে হক-আই পদ্ধতিটি। ভোটের ফল পক্ষে ১৫-৩। গত মৌসুমেই অবশ্য বুন্দেসলিগায় ভোটে প্রত্যাখ্যাত হয়েছিল গোললাইন প্রযুক্তি। এতে বল গোললাইন পেরিয়েই স্বয়ংক্রিয়ভাবে জানান দেবে রেফারিকে। জার্মানির ফুটবলে গোললাইন প্রযুক্তির প্রবর্তনকে স্বাগত জানিয়েছেন বায়ার্ন মিউনিখ কোচ পেপ গার্দিওলা ও গত বিশ্বকাপজয়ী জার্মানির কোচ জোয়াকিম লো। জার্মান ফুটবল লিগের সভাপতি রেইনহার্ড রাউবল তো এর মধ্যে দেখছেন জার্মান ফুটবলের আরেক ধাপ অগ্রগতি, ‘আমি বিশ্বাস করি, এতে জার্মান ফুটবল এগিয়ে যাবে আরেক ধাপ।’ এএফপি।