বুফন 'অপরাজিত' ১৬৭!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের হয়ে ১৬৭ ম্যাচের রেকর্ড গড়লেন বুফন। ছবি: রয়টার্স।
দেশের হয়ে ১৬৭ ম্যাচের রেকর্ড গড়লেন বুফন। ছবি: রয়টার্স।

উনিশ বছর আগে ইতালির জার্সি গায়ে গোলপোস্টে প্রথম দাঁড়িয়েছিলেন জিয়ানলুইজি বুফন। তখন তিনি ১৯ বছরের তরুণ। আজ ৩৮ বছর বয়সেও তিনি জাতীয় দলে অপরিহার্য। এখনো দেয়াল হয়ে দাঁড়ান প্রতিপক্ষের আক্রমণের সামনে। কাল জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচটি দিয়ে একটা রেকর্ডও ছুঁয়ে ফেললেন বুফন।

এতদিন ১৬৭ ম্যাচ নিয়ে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষকের রেকর্ডটি ছিল স্পেনের ইকার ক্যাসিয়াসের। জার্মানির সঙ্গে ইতালির গোলশূন্য ড্রয়ের ম্যাচটি দিয়ে বুফনেরও আন্তর্জাতিক ম্যাচ হয়ে গেল ১৬৭টি। আগে যে রেকর্ডটি ছিল বুফনেরই স্বদেশি দিনো জফের (১১১টি আন্তর্জাতিক ম্যাচ)২০১১ সালে জফের রেকর্ড স্পর্শ করার সময় উচ্ছ্বসিত বুফন বলেছিলেন, ‘যখন শুরু করি তখন ১১১টি আন্তর্জাতিক ম্যাচ খেলাটা ছিল আমার জন্য বিরাট বড় এক স্বপ্ন।’ সেই স্বপ্ন পূরণ হয়েছে আগেই । এখন ক্যাসিয়াসকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নেওয়ার স্বপ্ন দেখতেই পারেন বুফন।

তবে দেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডটি ১৮৪ ম্যাচের। মিসরের আহমেদ হাসানের। ১৯৯৫ সালের ডিসেম্বর থেকে ২০১২ সালের মে মাসের মধ্যে মিসরের এই মিডফিল্ডার খেলেছিলেন এতগুলোম্যাচ। হাসানের বিশ্বরেকর্ড ছুঁতে বুফনকে খেলতে হবে আর ১৭টি ম্যাচ। সূত্র: উয়েফা ডটকম।

সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার 

নামদেশম্যাচ
আহমেদ হাসানমিসর১৮৪
হোসাম হাসানমিসর১৭৮
ক্লদিও সুয়ারেজমেক্সিকো১৭৭
আহমেদ আল দেইয়াসৌদি আরব১৭২
ইকার ক্যাসিয়াসস্পেন১৬৭
জিয়ানলুইজি বুফনইতালি১৬৭
ভিতালিজ আস্তাফিয়েজলাটভিয়া১৬৬